রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

চলতি বছর ঢাকার বাইরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার শঙ্কা

২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিন বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৮৪৯ জনের। আর শুধু ২০২৩ সালেই মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে হাসপাতালে ভর্তি হয়েছিল মোট ৮৪৩ জন ডেঙ্গু রোগী। গত বছর একই সময়ে ডেঙ্গুতে মারা গিয়েছিল নয়জন। আর চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত এক হাজার ৬১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেইসঙ্গে মারা গেছেন ২১ জন। অর্থাৎ চলতিবিস্তারিত পড়ুন

এমভি আবদুল্লাহতে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে জলদস্যুরা

সোমালি জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর গতিবিধি পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিজস্ব নৌবাহিনী ও ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ। অন্যদিকে জলদস্যুরা ফাঁকা গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। সেই সঙ্গে জিম্মি জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে তারা। এছাড়াও ইইউ জাহাজের উপস্থিতি নাবিকদের ওপর জলদস্যুদের চাপ বাড়াচ্ছে। শুক্রবার (২২ মার্চ) রাতে জিম্মি এক নাবিকের পরিবার এক সদস্য গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জাহাজে সুপেয় পানির সংকট দেখা দেওয়ায় নাবিকদের পানিবিস্তারিত পড়ুন

২৫ মার্চ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ

প্রতিবছরের মতো এবারও ২৫ মার্চ গণহত্যা দিবসে এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। শনিবার সকালে (২৩ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোমবার ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে জাতীয় পর্যায়েবিস্তারিত পড়ুন

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপের চার দেশ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপের চার দেশ। স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা দেশ চারটির নেতারা গতকাল শুক্রবার (২২ মার্চ) বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথভাবে এ ঘোষণা দেন। তারা বলছেন, যুদ্ধকবলিত এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় স্বাধীন ফিলিস্তির রাষ্ট্র গঠন। এই চার দেশ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের মধ্যে আরও পাঁচটি দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে। দেশগুলো হলো—চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, বুলগেরিয়া, স্লোভাকিয়া। এই দেশগুলো ১৯৮৮বিস্তারিত পড়ুন

সাংবাদিককে জেলে পাঠানো সেই ইউএনওকে তলব

তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাওয়া সাংবাদিককে অসহযোগিতা করার অভিযোগে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনকে তলব করেছে তথ্য কমিশন। আগামী ২ এপ্রিল তাঁকে কমিশনে হাজির হতে হবে। তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ইউএনওকে সমন দেওয়া হয়েছে। চলতি মাসের ৫ তারিখে দেশ রূপান্তরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কয়েকটি প্রকল্পের ৫০ লাখ টাকা ব্যয়ের তথ্যবিস্তারিত পড়ুন

বিএনপি ইফতার পার্টি করে আর আ.লীগ ইফতার বিতরণ করে

বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার বিতরণের পার্টি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতারি ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতারসামগ্রী বিতরণ করে। তাঁরা ইফতারি খাওয়ার পার্টি করে আর আমরা ইফতারি দেওয়ার পার্টি করি। এটাইবিস্তারিত পড়ুন

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : “শান্তির জন্য পানি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পানি সম্পদ মন্ত্রণালয, জেলা প্রশাসন সাতক্ষীরা ও পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনবিস্তারিত পড়ুন

তিন বছরেও শেষ হয়নি সাতক্ষীরা পৌরসভাধীন রইচপুর সেতুর কাজ

সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর খালের উপর নির্মাণাধীন সেতুটির কাজ গত তিন বছরেও শেষ হয়নি। ফলে উপজেলার ৪টি ইউনিয়নের কমপক্ষে ৫০ হাজার মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিকল্প কাঠের তৈরি সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। দ্রুত রইচপুর সেতুটি নির্মাণ কাজ শেষ করার দাবী জানিয়েছেন স্থানীয়রা। খোঁজ নিয়ে জানা যায়, সাতক্ষীরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে রাইচপুর খালের উপর সেতু নির্মাণ কাজ শুরু হয় ০২/ জানুয়ারিবিস্তারিত পড়ুন

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনার দোয়া ও ইফতার মাহফিল

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার উদ্যোগে ২১ মার্চ বৃহস্পতিবার নগরীর এক অভিজাত রেস্তোরাঁয় ফাউন্ডেশনের মহানগর সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে মাহে রমযানের গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) সরদার রকিবুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এবং শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়, খুলনার প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

‘ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার ব্যবস্থা অস্থিতিশীল করা হচ্ছে’

ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি আমাদের বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২২ মার্চ ) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতা শাল ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়কটের নিদর্শন করা পাগলামি। আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিএনপির এক নেতা গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতাবিস্তারিত পড়ুন