শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবীতে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ

সেলিম হায়দার ॥ স্বৈরাচার খুনি শেখ হাসিনার বিচারের দাবীতে সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবক দলের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ই আগষ্ট) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তালা প্রেসক্লাব মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকু ইসলাম দাদু ভাই। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবু মুহিত, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এসকে ফারুক, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহম্মেদ, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শেখ রিপন ইসলাম প্রমূখ।

শান্তি সমাবেশ স্বৈরাচার খুনি হাসিনার বিচারের দাবীতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। সমাবেশে বক্তারা, সৈরাচারী শেখ হাসিনার আমলে সকল হত্যাকান্ডের বিচারের দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’

জাপান সফরে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী