বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শহীদ ছাত্রদের স্মরণে ফ্রি ডায়াবেটিক মেডিকেল ক্যাম্প

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপি সেন্টারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিক শনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকালে সাতক্ষীরা খুলনার রোড মোড়(শহীদ আসিফ চত্বরে) এ ডায়াবেটিক সনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপি সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপি সেন্টারের ডায়াবেটিক কনসালটেন্ট ও চেয়ারপার্সন ডাঃ শেখ মাহমুদুল হাসান মুক্তা।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিক শনাক্তকরণ কর্মসূচি পরিচালনা করেন বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার এন্ড ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক মো: আকবর আলী।

এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন গ্রাম ডাক্তার আক্তার হোসেন, ডাক্তার সহকারী মার্জনা খাতুন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা,সচেতনতা মূলক পরামর্শ ও রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ