রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তিস্তায় পানি না থাকায় হেঁটেই নদী পাড়ি দিচ্ছে পথচারীরা!

আজ বিশ্ব পানি দিবস। এ উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকসহ বিভিন্ন সংস্থা এ দিবসটি পালন করছেন। ১৯৯৩ সালে জাতিসংঘ ২২ মার্চকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ অংশে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলায় ১১৫ কিলোমিটার তিস্তা নদী প্রায় পানি শূন্য হয়ে পড়েছে। ফলে, নদীটি শুকিয়ে অনেকটা মরা খালে পরিণত হয়েছে। আর বুকজুড়ে জেগে উঠেছে মাইলের পর মাইল বালুচর। হাজার বছর ধরে যে নদীকে ঘিরে উত্তরাঞ্চলেরবিস্তারিত পড়ুন

ইফতারের পর ধূমপানে যেসব ক্ষতি হচ্ছে শরীরের

রমজান মাস সংযমের মাস। রোজা থাকা অবস্থায় দিনের আলোয় খাবার, পানীয় এবং ধূমপান থেকে বিরত থাকেন মুসল্লিরা। সারাদিন সংযম থেকে ইফতারের পরপর অনেকেই ধূমপান করেন। আপনি জানেন কি এতে আপনার শরীর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও যে কোনো সময়ই ধূমপান করা শরীরের জন্য ক্ষতিকর। প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন, ধূমপানের ক্ষতিকারক প্রভাব থাকে। যারা ধূমপানে আসক্ত তাদের জন্য রোজার মাস উপযুক্ত সময় এই আসক্তি বর্জন করার। পরামর্শ দিয়েছেন সেন্টার ফরবিস্তারিত পড়ুন

পদত্যাগ করছেন ইসরায়েলি সেনাপ্রধান

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। চলতি বছর সেপ্টেম্বর ও ডিসেম্বরের মধ্যেই তিনি পদত্যাগ করবেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালিয়ার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে জেরুজালেম পোস্ট। সম্প্রতি হারজি জানিয়েছেন, গত বছরের ৭ অক্টোবরের হামলার পুরো দায়ভার তার। হামলা ও এর পরবর্তী ঘটনাপ্রবাহের জন্য তিনি দায়ী। তিনি বলেন, ‘৭ অক্টোবর যা ঘটেছিল তার জন্য আমি দায়ী। তারপর থেকে যা ঘটেছে এবং যা ঘটবে তার জন্যেওবিস্তারিত পড়ুন

নৌপরিবহন অধিদপ্তর

অনুমতি ছাড়া জিম্মি জাহাজে অভিযানের সুযোগ নেই

বাংলাদেশের অনুমতি ছাড়া সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি থাকা জাহাজে কারও অভিযান চালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কমডোর মোহাম্মদ মার্জিয়া মুমু। ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর কাছাকাছি এলাকায় ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের যুদ্ধজাহাজের অবস্থানের কথা জানতে চাইলে শুক্রবার গণমাধ্যমকে তিনি এ কথা জানান। মাকসুদ আলম বলেন, ‘জলদস্যুদের কবলে থাকা ওই জাহাজের নাবিক ও ক্রুদের উদ্ধারে আলোচনা চলমান। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও কিছুদিন সময় লাগবে।’ এদিকে জাহাজ এমভিবিস্তারিত পড়ুন

সারা আলি খান কোন ধর্ম পালন করেন?

সারা আলী খানের নবাব পরিবারে জন্ম। তার আরেকটি পরিচয় হচ্ছে বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা সাইফ আলি খানের মেয়ে তিনি। সারার মা অমৃতা সিংও ছিলেন জনপ্রিয় অভিনেত্রী। তবে তারা দুজন ভিন্ন ধর্মের অনুসারী। যেহেতু সারার বাবা মুসলিম এবং মা হিন্দু। তাই তিনি কোন ধর্ম অনুসরণ করেন, সে বিষয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। বাবা-মা ভিন্ন ধর্মের অনুসারী হওয়ায় ছোট থেকেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সারাকে। যদিও অভিনেত্রীর নামের টাইটেলে সবসময় ‘আলি খান’বিস্তারিত পড়ুন

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে। ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এমন চমকপ্রদ ঘটনা দেখা গেছে। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। এছাড়া তিনি জেল থেকেই মুখ্যমন্ত্রীর সব দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

খাল পরিষ্কার দেখতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ মন্ত্রী-মেয়র

মশা নিধনে খাল (লেক) পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মশার কামড়ে অতিষ্ঠ হয়েছেন মন্ত্রী-মেয়রসহ সেখানে উপস্থিত সবাই। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞাসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রী তাজুল ইসলামের ফেসবুক পেজে দেওয়া একটি লাইভ ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, মন্ত্রী-মেয়রসহ অন্যরা হাত দিয়ে মশা তাড়াচ্ছিলেন।বিস্তারিত পড়ুন

‘আমি মন্ত্রী, আমি তো বাস ঠিক করব না’

১২ বছর ধরে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতোদিনেও সড়কে লক্কর ঝক্কর বাস বন্ধ হয়নি কেন?-এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রীর বলেছেন, ‘আমি মন্ত্রী, আমি তো বাস ঠিক করব না। এই বাসগুলো বন্ধ করলে আপনারাই (সাংবাদিক) আগে রাস্তায় নামবেন। বলবেন, জনগণকে কষ্ট দেই। ১২ বছরে তো আমরা কম কাজ করিনি। পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে। ১২ বছরের কথা এনে অপবাদ কেন দিচ্ছেন? এই মন্ত্রণালয়ের আওতায় কতবিস্তারিত পড়ুন

১০ দিন তরমুজ না খাওয়ার পরামর্শ মন্ত্রীর

সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি বলেছেন, অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিল। আমরা যদি ঠিক করি, সাত দিন-১০ দিন সারাদেশে কেউ তরমুজ খাবো না, ব্যবসায়ীদের তরমুজ তো সব পচে শেষ হয়ে যাবে। বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারার উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার সময় ভিন্ন এক প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন। দীপু মনি বলেন, আমরা দাম বাড়লে আরও বেশি কিনি। আর যতবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক অভিযান বন্ধে নাবিকদের চাপ দিচ্ছে জলদস্যুরা

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নিয়ন্ত্রণের পর ২৩ নাবিককে জিম্মি করার ৯ দিনের মাথায় মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা। এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম ফোন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আজ বুধবার সকালে জলদস্যুরা ফোন দিয়েছিল। তাদের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। এখনো ফাইনাল কোনো কিছু হয়নি। আশা করি ফাইনাল হয়ে যাবে।’ জলদস্যুদের কোনো দাবি ছিল কিনা বা তাদের সঙ্গে আর কী কথা হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলেবিস্তারিত পড়ুন