বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন শিক্ষাক্রম বাতিল হবে : এজেডএম জাহিদ

নতুন শিক্ষাক্রম বাতিলসহ শিক্ষকদের একগুচ্ছ দাবি শিগগিরই পূরণ হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার (১৭ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন আরো বলেন, স্কুল-কলেজ পরিচালনা কমিটি বাতিল, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন, অবসর বয়স ৬৫ বছর করাসহ চাকরি জাতীয়করণ শিগগিরই করা হবে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মো. জাকির হোসেন।

প্রধান অতিথি বলেন, নতুন কারিকুলাম বাতিলসহ শিক্ষকদের একগুচ্ছ দাবি স্বল্প সময়ের মধ্যে পূরণ হবে।

সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, নতুন কারিকুলাম ঘোষিত হওয়ার পর শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নতুন কারিকুলাম বাতিলের জন্য গত কয়েক বছর যাবৎ বুদ্ধি বৃত্তিক আন্দোলন চালিয়ে আসছে। কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এই আন্দোলনে ঝাপিয়ে পড়েছে এবং আন্দোলনকারীদের বিভিন্নভাবে সহাযোগিতা করেছে।

সংগঠনটি আন্দোলনে অভিভাবকের ভূমিকা পালন করেছে। পরবর্তীতে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের জন্য ১ দফা দাবি নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে রাজ পথে শরীক হয়েছে। বর্তমান দেশ স্বৈরচারমুক্ত। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সরকারের কাছে আমাদের দাবি শিক্ষাপ্রতিষ্ঠানের আগের সরকারের আমলের গঠিত হওয়ার সব পরিচালনা কমিটি ও গভর্নিংবডি বাতিল করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এম. এ. ছফা চৌধুরী, সংগঠনের কো-চেয়ারম্যান মওলানা মো. দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক কাজী মো. মাইন উদ্দীন, অধ্যাপক একেএম. আব্দুল আউয়াল, অধ্যক্ষ মো. সেলিম মিয়া, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মো. আব্দুর রাজ্জাক, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক মোসাররফ হোসেন লিটন, অধ্যাপক এএসএম বাবুল, মাদরাসা শিক্ষক সমিতিরি সাধারণ সম্পাদক এসএম বায়েজিত, কারিগরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন উর রশিদ গাজী, ঢাকা মহানগর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, শিক্ষক নেতা অধ্যাপক আব্দুল হাকিম ও অধ্যাপক আকম. রাকিব উদ্দীন খান, শিক্ষাবার্তার সম্পাদক এএইচএম সায়েদুজ্জামান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতরা।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর