মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর সবির বাঁশতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন – সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর মাঝেরপাড়া গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৪) ও আলিপুর দিঘীর পাড় এলাকার মৃত মো. নুর আলী সরদারের ছেলে মো. আব্দুল হান্নান সরদার (৫৫)।

আব্দুল হান্নান সরদার পেশায় একজন মোটরসাইকেল চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ও আব্দুল হান্নান একটি মোটরসাইকেলে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে আলিপুরের দিকে আসছিল। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর সবির বাঁশতলা নামক স্থানে পৌঁছলে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া ভোমরাগামী একটি দ্রুত গতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় চালক আব্দুল হান্নান। গুরুতর আহত অবস্থায় অরোহী সাইফুল ইসলামকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতদের লাশ তাদের পরিবারের সদস্যরা নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল