রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ৭ মার্চ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা

জুলফিকার আলী : কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা শিক্ষা অফিসার এইচ.এম রোকনুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার নির্মল কান্তি মন্ডল, উপজেলা রিসোর্সবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৭ মার্চের ভাষণ, দেশাত্মবোধক সঙ্গীত ও লোকনৃত্য প্রতিযোগীতা

নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে নতুন প্রজন্মকে জানাতে সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ, দেশাত্মবোধক সঙ্গীত ও লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্মবিস্তারিত পড়ুন

রাবিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহায়তায় দেবহাটার শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ সেশনের বিভিন্ন অনুষদের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষার্থীদের সহায়তার ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৫ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা ও শিক্ষা ও গবেষণা’ অনুষদভুক্ত এ-ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করে। এ কাজটি বাস্তবায়ন করেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ এর স্বেচ্ছাসেবকরা। ভর্তিচ্ছুদের সহযোগিতায় দরদি’র কর্মসূচির মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, দেবহাটা থেকে আগত পরীক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

দেবহাটায় সিভিএ গ্রুপের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুরে সিভিএ গ্রুপের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে গত (৩ মার্চ সোমাবার থেকে ৬ মার্চ বুধবার) ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সখিপুর ইউনিয়নের পাঁচপোতা ও ঈদগাহ কমিউনিটি ক্লিনিকের ২০ জন সিভিএ গ্রুপের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য নাজিম উদ্দীন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নির্মলবিস্তারিত পড়ুন

দেবহাটায় প্রকল্প এলাকা পরিদর্শন করলেন স্থানীয় সরকারের পরিচালক

জি.এম আবুল হোসাইন : ৫ মার্চ মঙ্গলবার বে-সরকারি সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ কর্তৃক বাস্তবায়নাধীন ইয়াং ওমেনস ইকোনোমিক ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতাভূর্ক্ত কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মো. হুসাইন শওকত। তিনি দেবহাটা উপজেলার প্রকল্প অফিস পরিদর্শনসহ উপস্থিত টেইলার্স ও কম্পিউটার প্রশিক্ষণার্থী এবং নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। তাদের স্ব স্ব লক্ষ্য বাস্তবায়নে গঠনমূলক কার্যকরি দিক-নির্দেশনা প্রদান করেন। খুলনা বিভাগের স্থানীয় সরকারের পরিচালক মো. হুসাইন শওকত বলেন “যে যাই করুক, প্রত্যেকেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় ও কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া প্রকল্পের আওতায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন শ্যামনগরের গাবুরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। লিডার্স-এর প্রধান কার্যালয়ের নলেজ ম্যানেজমেন্ট সেন্টার ভেন্যুতে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন পরিচালনা করেন ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা। নারীবান্ধব আশ্রয়কেন্দ্রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : “বঙ্গবন্ধু সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পাট দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ই মার্চ) সকাল ১০ টায় জেলা কালেক্টরেট চত্বর হতে এক র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. সরোয়ারবিস্তারিত পড়ুন

ডুমুরিয়ায় ডেল্টা লাইফের গণ গ্রামীণ বীমা ডিভিশনের উঠান বৈঠকে কম্বল বিতরণ

এস আর সাঈদ : ডেল্টা লাইফ ইনসিওরেন্সের কোম্পানী লিমিটেডের গণ গ্রামীণ বীমা ডিভিশনের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিটের আয়োজনে ডুমুরিয়া উপজেলার দক্ষিণ মাগুরাঘোনা গ্রামের সাহেব মোড়লের বাড়িতে উঠান বৈঠক ও কম্বল বিতরণ বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ডেল্টা লাইফ ইনসিওরেন্সের কোম্পানী লিমিটেডের গণ গ্রামীণ বীমা ডিভিশনের মাগুরাঘোনা ইউনিয়ন উন্নয়ন কর্মী বিলকিস বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরণ করেন গণ গ্রামীণ বীমা ডিভিশনের ত্রিমোহিনী ইউনিট ম্যানেজার সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার। অন্যান্যেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশসহ পাঁচ দেশের পোশাক খাত নিয়ে তদন্তে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশসহ পোশাক রপ্তানিকারক শীর্ষ দেশগুলোতে পোশাক রপ্তানি বিষয়ে তদন্ত শুরু করেছে ওয়াশিংটন। দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইউএসআইটিসি) এ তদন্ত করবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি বলছে, বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে পোশাক রপ্তানিকারক শীর্ষ দেশগুলোর এ সংক্রান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে। বাংলাদেশের শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১১ মার্চ। কূটনৈতিক সূত্রের তথ্যমতে, বাংলাদেশের পোশাক শিল্পের পরিস্থিতি নিয়ে তদন্ত করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াওবিস্তারিত পড়ুন