বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনপ্রশাসন সচিবের কাছে কর্মকর্তা-কর্মচারীদের ৯ দাবি

সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদনাম পরিবর্তন, পেশাগত ও বেতন বৈষম্য দূরীকরণ এবং বেতন কমিশন গঠনসহ ৯টি দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর কাছে এ দাবি জানানো হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরিতে নিজেদের বিকশিত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া যথাযথ কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করা হলেও আজও কোনো দাবি বাস্তবায়ন করা হয়নি। উচ্চতর পদ সৃষ্টি, পদ সংরক্ষণ, পদোন্নতির ক্ষেত্রে অহেতুক জটিলতা সৃষ্টি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সংকুচিতকরণ, ৫০ শতাংশ পেনশন প্রদান, বাস্তবতার আলোকে পদনাম পরিবর্তন ইত্যাদি বিষয়ে কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

সেখানে আরও বলা হয়, শুধু তা-ই নয়, ‘জাতীয় পে-কমিশন, ২০১৫’ ঘোষিত হওয়ার পর আজ পর্যন্ত বেতন কমিশন গঠন করা হয়নি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ সব দ্রব্যের মূল্য ক্রমাগতভাবে আকাশচুম্বী ও কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় কর্মচারীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। নিম্ন বেতনের কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে মানবেতর জীবন যাপন করছে।

এছাড়া, বিগত ১৫-১৬ বছর ধরে কর্মচারীদের পেশাগত দাবি-দাওয়া বাস্তবায়ন না হওয়ায় তারা প্রশাসনিক, পারিবারিক ও সামাজিক বৈষম্যের সম্মুখীন হয়েছে উল্লেখ করে অবিলম্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ৯ দফা দাবি জ্যেষ্ঠ সচিবের কাছে দাখিল করা হয়।

দাবিগুলো হলো-

• সচিবালয়ে কর্মরত নন-ক্যাডারের ৩৭০টি পদসহ প্রতিটি পদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ।

• প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদবি উপ-সহকারী সচিব নামকরণ।

• গ্রেড ১১ থেকে ১৬ এর কর্মচারীদের চারটি পদকে অতিরিক্ত উপ সহকারী সচিব করা।

• ১৭ থেকে ২০ গ্রেডের চারটি পদকে সচিবালয় সহকারী হিসেবে নামকরণ।

• নবম জাতীয় পে-কমিশন গঠন।

• আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে ২০ শতাংশ টিপটপ ভাতা প্রদান।

• শতভাগ পেনশন অবিলম্বে পুনর্বহাল।

• পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকা অবিলম্বে নির্ধারণ।

• সচিবালয়ে সব শ্রেণির ব্লকড পদ বিলুপ্ত করে সমপদনাম/মর্যাদা ও বেতন গ্রেডের পদে অন্তর্ভুক্তি।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী