শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা : ঈদ পরবর্তী যাত্রী সাধারণের নির্বিঘ্নে স্ব স্ব গন্তব্য স্থানে পৌঁছানোর লক্ষ্যে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক কে এম মাহবুব কবিরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন বিষ্ণুপদ পাল, অতিরিক্তবিস্তারিত পড়ুন

পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় সাংবাদিক পরিবারের উপর হামলা, পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম ও তার পরিবারের উপর দফায় দফায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় শহিদুল সহ তার বড়ভাই, ভাবি, ভাইপো ও ভাইঝি গুরুত্বর আহত হয়েছেন। শহিদুল ইসলাম দৈনিক জন্মভূমি পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য। এছাড়াও তিনি জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সদরের দহাকুলা, কুখরালী কাঁঠালতলা ও সাতক্ষীরা সদর হাসপাতালের গেটে তিন দফায় হামলা চালায় স্বশস্ত্র সন্ত্রাসীরা।বিস্তারিত পড়ুন

মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ৩টি পদের বিপরীতে ১৮টি মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা। গত ১৫ এপ্রিল সোমবার ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। সহকারি রির্টানিং ও উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস জানান- চেয়ারম্যান পদে নাজমা খানম, আমজাদ হোসেন লাভলু, প্রভাষক ফারুক হোসেন, মিকাইল হোসেন, ও প্রভাষক ফজলুল হক মনোনয়ন পত্র দাখিল করেছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম, মাওলানা লিয়াকত আলী, আব্দুলবিস্তারিত পড়ুন

মুক্তিপণ নয়, আন্তর্জাতিক চাপেই নাবিকরা মুক্ত : নৌপ্রতিমন্ত্রী

সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তিপণ দিয়ে ২৩ নাবিকের মুক্তির কথা জানা গেলেও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দাবি করছেন, আন্তর্জাতিক চাপে আলোচনার মাধ্যমে কোনো ধরনের পণ ছাড়াই মুক্ত হয়েছেন নাবিকরা। রোববার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর মিন্টো রোডে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের প্রথম বিবেচনা ছিল নাবিকদের সুস্থভাবে ফিরিয়ে আনা। এটা আমাদের সাফল্য। এর আগে এত অল্প সময়ে উদ্ধারের কোনো নজির নেই।’ পয়লাবিস্তারিত পড়ুন

হাসপাতালের প্রিজন সেলে আসামির হাতে আসামি খুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের প্রিজন সেলে হত্যা মামলার এক আসামিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে অপর এক আসামির বিরুদ্ধে। অভিযুক্ত আসামির মারধরে আরও এক আসামি আহত হয়েছেন। রবিবার (১৪ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আসামি মোতাহার (৬০) বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া গ্রামের রফিজউদ্দিনের ছেলে। আহত অপর আসামি অজিত মন্ডল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তিনিবিস্তারিত পড়ুন

‘৫০ লাখ ডলার দিয়ে’ ছাড়া পেল এমভি আবদুল্লাহ

৫০ লাখ ডলার মুক্তিপণ নিয়ে ২৩ নাবিকসহ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’কে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। দুই জলদস্যুর বরাত দিয়ে রোববার (১৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রোববারই সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পায় এমভি আব্দুল্লাহ এবং জাহাজ থাকা ২৩ জন বাংলাদেশি নাবিক। আবদিরাশিদ ইউসুফ নামে এক জলদস্যু রয়টার্সকে বলেন, আমাদের কাছে দুই রাত আগেই মুক্তিপণের অর্থ এসেছে। সেগুলো জাল কি নাবিস্তারিত পড়ুন

‘একটা মাস কীভাবে কেটেছে, তা বলতে পারব না’

সোমালিয়া জলদস্যুদের কবল থেকে মুক্তির খবর শুনে এমভি আবদুল্লাহর নাবিক সাব্বির হোসেনের মা সালেহা বেগম বলেছেন, ‘সাব্বিবের সঙ্গে একটু কথা হয়েছে। সে বলেছে, ‘‘মা চিন্তা করো না, আমরা মুক্তি পেয়েছি, সবাই ভালো আছি।” এ কথা শোনার পর যেন মনটা ভরে গেল। ছেলের চিন্তায়, ঈদের দিন আনন্দ করতে পারিনি। একটা মাস কীভাবে কেটেছে, তা বলতে পারব না। আজ যখন ছেলে কল দিয়ে বলেছে, ‘‘মুক্তি পেয়েছি, ভালো আছি।” কথাটা শোনার পর থেকে যেনবিস্তারিত পড়ুন

এমভি আবদুল্লাহ জিম্মি করা সোমালিয়ার ৮ জলদস্যু গ্রেপ্তার

মুক্তিপণ নিয়ে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে ছেড়ে দিয়ে তীরে পৌঁছানোর পর অন্তত আট জলদস্যুকে গ্রেপ্তার করেছে সোমালিয়ার স্থানীয় পুলিশ। রবিবার (১৪ এপ্রিল) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম গারো অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুন্টল্যান্ড পুলিশ ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই জলদস্যুদের সঙ্গে আল–শাবাব জঙ্গি গোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ছিনতাই করা জলদস্যু দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে। তবে অভিযানে জলদস্যুদেরবিস্তারিত পড়ুন

বাংলা নববর্ষ অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে: প্রধানমন্ত্রী

বাংলা নতুন বছর ১৪৩১ আমাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে শনিবার (১৩ এপ্রিল) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘শুভ নববর্ষ’ ১৪৩১। উৎসবমুখর বাংলা নববর্ষের এই দিনে আমি দেশবাসীসহ সকল বাঙালিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এটি সর্বজনীন উৎসব। এদিন আনন্দঘনবিস্তারিত পড়ুন

‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইউরোপ’

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সমর্থন আদায়ের জন্য সম্প্রতি কূটনৈতিক প্রচারণা শুরু করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। শুক্রবার (১২ এপ্রিল) অসলোতে নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করেছেন তিনি। বৈঠক শেষে সানচেজ জানিয়েছেন, ইইউর সদস্য দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত। এ বিষয়ে তাদের মধ্যে ‘স্পষ্ট ইঙ্গিত’ রয়েছে। এদিকে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইচ্ছুক ইউরোপীয় দেশগুলোকে একযোগে এগিয়ে যেতে হবে। তাহলেই যুদ্ধবিধ্বস্তবিস্তারিত পড়ুন