রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ব্যালটে আপেলের স্থানে কদম, নির্বাচন স্থগিত

চাঁদপুরের হাজীগঞ্জে ওয়ার্ড উপ-নির্বাচনে ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থানে কদম ফুল ছাপা হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে হাজীগঞ্জ উপজেলা ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন শুরু হলে এ ভুল ধরা পড়ে। আপেল মার্কার স্থলে কদম ফুল প্রিন্ট হওয়ায় ভোট স্থগিত করে দেন নির্বাচন কমিশন। হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, শনিবার ৯ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল আয়োজন সম্পন্নবিস্তারিত পড়ুন

দুই সিটিতে ভোট শেষ, গণনা শুরু

দেশের অন্যতম ময়মনসিংহ সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। দুই সিটিতেই ভোটগ্রহণ করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। শনিবার (৯ মার্চ)এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। দুই সিটি ছাড়াও এদিন তিনটি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ তিনটি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশালবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

জুলফিকার আলী, কলারোয়া : কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিযোগ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৮মার্চ) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন-নাহার-আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান, কলারোয়া থানার এসআইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের অকাল মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম আব্দুস সালাম(২৬)। ঘটনাটি ঘটেছে, উপজেলার জয়নগর ইউনিয়নের সিংহলাল গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের এরশাদ সানার ছেলে আব্দুস সালাম প্রতিদিনের ন্যায় শুক্রবার (৪ মার্চ) বেলা ১২ টার দিকে ফসলি জমিতে কাজ করছিলো। কাজের মাঝে ধান ক্ষেতে পানির দেয়ার সময় বিদ্যুৎ চালিত স্যালো মেশিন চালু( স্টার্ট) করলে মেশিন বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুতায়িত মেশিনে আব্দুস সালাম বিদ্যুৎস্পৃষ্ট হলেবিস্তারিত পড়ুন

ভ্যানচালকের আব্দুস সালামের স্বপ্ন পূরণ করলেন সৌদি বাদশাহ

বাংলাদেশি ভ্যানচালক আব্দুল সালাম মক্কা ও মদিনায় এসে ওমরাহ পালনসহ ধর্মীয় বিভিন্ন আনুষ্ঠানিকতায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণ করলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ‘আমি সৌদি আরবের বাদশাহর কাছে চিঠি লিখেছিলাম মক্কা ও মদিনাসহ পবিত্র স্থানগুলো দেখার জন্য। তারপর ঢাকায় সৌদি রাস্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান আমাকে সৌদি আরব নিয়ে আসার ব্যবস্থা করেন।’ ৫৪ বছর বয়সি আব্দুল সালাম ৩৫ বছর ধরে ঝিনাইদহ জেলায় ভ্যান চালিয়ে সংসার চালান।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা ইজতেমায় জুম্মার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি

নিজস্ব প্রতিনিধি : জেলা ইজতেমায় ময়দানে জুম্মার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি। দ্বীনি শিক্ষা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় দেশের অগ্রগতি ও শান্তি কামনায় জেলা ইজতেমায় অংশগ্রহণ করেছে হাজারো মানুষ। (৮ মার্চ ) শুক্রবার ইজতেমা ময়দানে জুম্মার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম। নামাজ শেষে বায়ান করেন মালয়েশিয়ার ইমাম মাওলানা ইকরাম। বাংলা সুরা করেন আব্দুল মান্নান। বৃহস্পতিবার ( ৭ মার্চ ) সাতক্ষীরা বাঁকাল স্কুল মাঠে ফজরের নামাজের পরে আমবয়ানেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে জাতীয় নারী দিবস পালন

আবু সাঈদ, সাতক্ষীরা : নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল বা নারীর স্বর্গরাজ্য আজকের বাংলাদেশ। যেখানে প্রধানমন্ত্রী থেকে সংসদে স্পিকার নারী, যেদেশে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা থেকে প্রশাসনের বড় বড় পোস্টে নারী, পুলিশ সুপার নারী প্রতিটিটা সেক্টরে আজ নারীরা সফলভাবে প্রতিষ্ঠিত।নারীদের চলার পথ অনেক কঠিন। কেউ তাকে পথ দেখিয়ে দেবে না। নিজেকেই নিজের পথে তৈরি করে নিতে হবে। নারী তার নিজের অধিকার নিজেই আদায় করে নেবে। জাতীয় জীবনসহ সকল স্তরে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।তাহলেবিস্তারিত পড়ুন

কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানভীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র চন্দের সঞ্চালনায় ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে “নারীর সমঅধিকার, সমসূযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী ঘোষ।বিস্তারিত পড়ুন

নড়াইলে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু। সুন্দর স্বাস্থ্য ও মনের জন্য খেলাধূলার প্রয়োজন। জাতির জনক বঙ্গবন্ধুও রাজনীতির পাশাপাশি নিজে খেলাধূলা করেছেন। যে ক্রীড়াবিদ প্রতিদিন হারে,জেতার জন্য সে পরের দিনও খেলে থাকে। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন,আমি নিজেও খেলাধূলা করেছি। জাতীয় পতাকার জন্য,দেশের জন্য খেলাধূলা করবেন। আমি সব সময় চাই আমার দেশের সুনাম বর্হিবিশ্বে ছড়িয়ে পড়ুক। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মোর্তজা (এমপি) শুক্রবারবিস্তারিত পড়ুন

দরজা আটকে পরীক্ষার্থীদের ‘নকল’ দিচ্ছেন শিক্ষকরা!

পরীক্ষা চলাকালীন দরজা আটকে শিক্ষার্থীদের হাতে নকল তুলে দিচ্ছেন শিক্ষক। আবার কোনো শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছেন উত্তর। লক্ষ্মীপুরের বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটেছে। ভাইরাল হয়েছে ওই কেন্দ্রের কয়েকটি কক্ষের সিসিটিভি ফুটেজ। এছাড়া, নির্ধারিত সময় পরেও পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সাধারণ গণিত পরীক্ষা। সেদিন প্রথম ঘটে এ ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিয়ম অনুযায়ী দুপুর ১টায় পরীক্ষা শেষ হওয়ারবিস্তারিত পড়ুন