বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বদলে দেওয়ার অঙ্গীকারে কলারোয়ায় রংতুলি হাতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি : রংতুলির আবিরে প্রতিবাদের ভাষা বর্ণিল রূপে ফুটে উঠেছে কলারোয়া ফুটবল ময়দানের সীমানা প্রাচীরে। এ যেনো রংতুলিতে রাঙিয়ে দেওয়ার এক নতুন লড়াই। বিশ্ববিদ্যালয়, কলেজসহ স্কুল পড়ুয়ারা দলবেঁধে রংতুলি হাতে অপরিচ্ছন্ন দেয়ালগুলোতে পরিচ্ছন্নতার প্রলেপ দিচ্ছে। তাতে ফুটিয়ে তোলা হচ্ছে নানা স্লোগানের ভাষা। ছবি এঁকে বৈষম্যবিরোধী আন্দোলন ও দেশকে বদলে দেওয়ার প্রতিশ্রুতির বাণী শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে। শহর পরিচ্ছন্নতার অংশ হিসেবে তারা রঙতুলির আচড়ে রাঙিয়ে দিচ্ছে সবখানে।

সোমবার (১২ আগস্ট) প্রথমবারের মতো কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার সংলগ্ন ফুটবল ময়দানের দেয়াল আবিরে রাঙিয়ে দিয়ে ভিন্নমাত্রার রঙতুলির যুদ্ধে অংশ নেয় পড়ুয়ারা। আপন মনের মাধুরী মিশিয়ে শিক্ষার্থীদের আঁকা আল্পনা ও বাণী সকল মানুষের নজর কেড়ে নেয়। দেয়ালে শোভা পাচ্ছিলো – ‘ বিকল্প কে? আমি, তুমি, আমরা। ‘বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’, গণতন্ত্র – স্বৈরচার ‘ প্রভৃতি ছবি ও আল্পনায় দেয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে সুনিপুণভাবে। সেইসাথে পরিপাটি রূপ নিচ্ছে নানাভাবে সৌন্দর্যহারা দেয়াল ও প্রাচীরগুলো। এভাবেই দিনভর শিক্ষার্থীরা রঙতুলির মাধুরীময় এক ঝকঝকে পৌরশহর উপহার দিচ্ছে পৌরবাসীকে। স্কুল ছুটির পর নাওয়া-খাওয়া ভুলে শিক্ষার্থীরা হাতে হাত লাগিয়ে রাঙিয়ে দেয় এ শিল্পকর্ম। দুপুরে রঙতুলির কাজে ব্যস্ত থাকা শিক্ষার্থীদের মধ্যে কথা বললে তারা জানায়, নতুন এক বদলে যাওয়া বাংলাদেশ গড়তে চায় তারা। সেখানে থাকবে সকল ক্ষেত্রে বৈষম্যহীন ব্যবস্থা। থাকবে মানুষে মানুষে সাম্যের বন্ধন। ভালো সকল কাজেই ছাত্রসমাজ ভূমিকা রাখতে পারে এমন অবস্থার উত্তরণ ঘটানো। যে কোনো অর্জনের মাপকাঠি যেনো যোগ্যতা- দক্ষতার নিরিখে হয়।

এসময় রংতুলির কাজে সক্রিয় শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলো: কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সম্পন্ন করা নাহিদ হাসান, যশোর এমএম কলেজের মাস্টার্স সম্পন্ন করা সুরাইয়া ইয়াসমিন, কলারোয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ফারিহা আফরিন ও রাইসা মাহজাবিন, ড্যাফোডিল ইউনিভার্সিটির জান্নাতুল ফেরদৌস, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের নবম শ্রেণির তাহিন এহসান, নাহিয়ান খালিদ ও কাজী রেজওয়ান, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের অষ্টম শ্রেণির নাতাশা নুর দিবা, আয়েশা, অলিফা ও জেবা ফারিহা তৃষা, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাইম হাসান শাওন, সাতক্ষীরা সিটি কলেজের সাউদিয়া সুলতানা, এমআর ফাউন্ডেশন স্কুলের চতুর্থ শ্রেণির ফারহানা ইয়াসমিনসহ আরও অনেকে। রংতুলির চলমান এ কর্মকান্ড সমন্বয় করছেন কলারোয়া এডুকালচার সেন্টারের প্রশিক্ষক রাকিবুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ

কলারোয়ায় “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ