বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সীমান্তে শুন্য রেখা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের পুটখালী সীমান্তে ভারত বাংলাদেশ শুন্য রেখা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার বিকালে সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে বিজিবি। পরে বিজিবি পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি এখনও।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি সুমন ভক্ত জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। ধারনা করা হচ্ছে ২দিন আগে দুস্কৃতিকারীরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ নদীর পাড়ে ফেলে রেখে যায়। লাশের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, ২ দিন আগে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ইছামতি নদীর তীরে রেখে যায়। তার গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী