Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কেশবপুরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কারুশিল্পীরা

নিজস্ব প্রতিনিধি : যশোরের কেশবপুরে কুটির শিল্পের গ্রামখ্যাত আলতাপোল তেইশ মাইল। এ গ্রামের প্রায় ২ হাজার নারী ও পুরুষ কুটির শিল্পের সাথে জড়িত থেকে সংসার চালিয়ে আসছে। এসব পরিবারে আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রতিষ্ঠা করা হয়েছে জীবিকায়ন শিল্পপল্লী। জানা গেছে, এ পল্লীর প্রায় ৬০০ পরিবার সরকারি অর্থ ও প্রশিক্ষণ সহায়তায় নিজেদের ব্যবসার উন্নয়ন করার সুযোগ পাবেন। এর মাধ্যমে তারা ঘুরে দাঁড়াবেন এমনটি আশা করছেন। সম্প্রতি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী জীবিকায়ন প্রকল্প-৩বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টায় কলেজের খেলার মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়। কলেজের চীপ ইনস্ট্রাক্টর রঞ্জন কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চীপ ইন্সট্রাক্টর ধর্মদাশ সরকার, , চীপ ইন্সট্রাক্টর (আরএসসি) মো. আব্দুল আলিম, ইন্সট্রাক্টর মো. আনিছুরবিস্তারিত পড়ুন
নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি স্বপন

দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনিত করা হয়েছে। ৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সংসদ অধিবেশনে সংসদ নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চিপ হুইপ নুর ই আলম চৌধুরীর ঘোষিত ওই কমিটিতে সদস্য হিসাবে সাতক্ষীরা-১০৫ তম আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের নাম প্রস্তাব করলে তা কন্ঠ ভোটে পাস হয়। এই কমিটিতেবিস্তারিত পড়ুন
পারুলিয়ায় এক রাতে ৪ দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে দুচিন্তায় ব্যবসায়ীরা!

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় সার্কাসের প্রভাবে পারুলিয়া এলাকায় চুরি সহ নানা অপরাধের মাত্রা বেড়ে চলেছে। জনমত আছে পারুলিয়ায় সার্কাস, যাত্রাগান হলেই জড়ো হয় চোর সহ দুষ্কৃতিকারীরা। এসব অনুষ্ঠানের আড়ালে এই চক্রের সদস্যরা সুযোগ বুঝে চুরি সংঘটিত করে আসছে দীর্ঘদিন ধরে। তারই অংশ হিসাবে (৭ ফেব্রুয়ারী) বুধবার ভোররাতে উপজেলার পারুলিয়া সোনালি ব্যাংকের নীচতলার মোজদ্দেদীয়া ফার্মেসি, দেব ভ্যারাইটি ষ্টোর, রেজাউলের জুতার গোডাউন এবং রেইনবো টেইলার্স থেকে চুরির ঘটনা ঘটে। সার্কাস প্যান্ডেলের প্রায় ১বিস্তারিত পড়ুন
আশাশুনির কোদন্ডা হাইস্কুলে পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

আশাশুনি ব্যুরো : আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী শিক্ষক সমিতোষ কুমারের পরিচালনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ২০২৪ সালের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদেরকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে দশম শ্রেণীর ছাত্রী ফারিয়া ও গীতাপাঠ করে পিয়া সরকার। প্রধানবিস্তারিত পড়ুন
আশাশুনিতে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বাঁকড়ায় সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বেসরকারি সংস্থার উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। প্লান্টটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধার অতিথি হিসাবে উপস্থিত থেকে প্লান্টের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন : “বাংলা ইশারা ভাষার প্রসার করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ই ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয়, ও স্বেচ্ছাসেবী সংস্থাসমসহের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় রক্তের বন্ধন এর উদ্বুদ্ধকরণ সভা ও নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় রক্তের বন্ধন নামের রক্তদাতা সেবামূলক প্রতিষ্ঠানের এক বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির সভাপতি হয়েছেন আসাদুজ্জামান লাল্টু, সাধারণ সম্পাদক মিকাঈল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাধন দাশ ও প্রচার সম্পাদক জাকির হোসেন। এ উপলক্ষে শনিবার বেলা ১২ টায় কলারোয়া পলাশ সিনেমা হল মার্কেট চত্বরে কলারোয়া রক্তের বন্ধন এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘এক ব্যাগ রক্ত, একটি নতুন জীবনের গল্প’- এই স্লোগান সামনে নিয়েবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

কলারোয়া টু সোনাবাড়িয়া রোডে দমদম নামক স্থানে মাজেদ শেখের মুড়ির মিলের সামনে মাটি বহন করা ট্রাক্টারে ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মফিজুল ইসলাম নামে (৫৫) নিহত হয়েছেন। শনিবার (২৭জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা সি ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মফিজুল ইসলামের নিকট আত্মীয় কলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি উপজেলার নাথুপুর গ্রামের মৃত ইসাক আলীর ছেলে। তিনি শেখ আমানুল্লাহ কলেজের ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপকবিস্তারিত পড়ুন
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে কার্যনির্বাহী কমিটির শেষ সভা

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে কার্যনির্বাহী কমিটির শেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২৭ জানুয়ারী) সন্ধ্যায় ইনস্টিটিউটের নিজস্ব কার্যালয়ে ৩ বছর মেয়াদের শেষ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি শেখ সহিদুল ইসলাম। কমিটির(কপাই) সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজার পরিচালনায় সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সাধারন সম্পাদক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কর্মকর্তা প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক আজাহারুলবিস্তারিত পড়ুন

