মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে সবজির দাম করতে ভয় পাচ্ছে অল্প আয়ের মানুষেরা, দামে আগুন

হেলাল উদ্দিন, মনিরামপুর : ঈদুল আজহা পরবর্তী যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে সবজি ব্যবসায়ীরা, সবজি বিক্রি করছেন অত্যন্ত চড়া দামে। অজুহাত দিচ্ছেন সরবরাহ ঘাটতির। কিন্তু কোনো দোকানে সবজি কম নেই।

বুধবার (১৯ জুন) দুপুর ১২টার পর রাজগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়- বাজারের অধিকাংশ সবজির দোকান খোলা আছে। সবজিও আছে দোকানে প্রচুর পরিমান। কিন্তু দামে আগুন। মাছের বাজারেও, মাছের দামে আগুন। প্রত্যেক মাছের দাম বৃদ্ধি। যেনো ক্রেতাদের নাগালের বাইরে। বাজার ঘুরে সবজির দামে তারতম্য দেখা গেছে। কোনো দোকানে কম আবার কোনো দোকানে বেশি। ইচ্ছামতো দাম নিচ্ছে বিক্রেতারা। কোনো নিয়ন্ত্রণ নেই। বাজার ঘুরে জানাগেছে- বেগুন ১২০ টাকা প্রতিকেজি, কচুর মুখি ১০০ টাকা প্রতিকেজি, উচ্চে ১০০ টাকা প্রতিকেজি, পটোল ৪০ টাকা, আলু ৬০ টাকা, কাঁচা ঝাল ২৮০ টাকা প্রতিকেজি, পেঁয়াজ ৮০ টাকা রসুন ২৪০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, শশা ১৫০ টাকা, কাঁচা কলা ৬০ টাকা প্রতিকেজি।

রাজগঞ্জ বাজারের একজন সবজি বিক্রেতা বলেন- আড়ত থেকে সবজি বেশি দামে কিনতে হচ্ছে। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এ বাজারের আরেকজন সবজি বিক্রেতা বলেন- মনিরামপুর বাজারের আড়তগুলোতে সবজি কম। দাম অনেক বেশি। যেমন দামে কিনি, তেমন দামেই বিক্রি করি। কিন্তু এ কথা মানতে চাচ্ছে না সাধারণ ক্রেতারা।

তারা বলছেন- মিথ্যা কথা বলে দোকানদাররা বেশি দাম নিচ্ছে। ক্রেতাদের দুর্বলতার সুযোগ নিয়ে সাধারণ ক্রেতাদের গলা কাটছে। ঈদুল আজহা পরবর্তী সবজির বাজারে কোনো অল্প আয়ের গরীব মানুষের জায়গা নেই। এমন পরিবেশ গরীব মানুষেরা সবজির দাম শুনতেও ভয় পাচ্ছে।

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ.কে.এম ইউনুস আলম বলেন- আমাদের মতো মানুষেরা তাই সবজি কিন্তু হিমশিম খাচ্ছে। তাহলে সাধারণ গরীব মানুষের কি অবস্থা চিন্তা করার বিষয়। রাজগঞ্জ এলাকার সাধারণ মানুষের দাবী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টির দিকে নজর দেওয়া জরুরী প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি