Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
একদিনে দুই জেলার সড়কে ঝরলো ১০ প্রাণ

দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন মানুষ। এর মধ্যে শুক্রবার (৮ মার্চ) দুপুরে বাসের ধাক্কায় ৭ জন এবং ফরিদপুরে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল ও অটোরিকশায় থাকা সাতজন নিহত হন। এতে আহত হয়েছেন ১০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুজ্জামান। গুরুতর আহতদের বরিশালবিস্তারিত পড়ুন
অবশেষে ন্যাটোর সদস্যপদ পেল সুইডেন

সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আনুষ্ঠানিকতা শেষে মার্কিন নেতৃত্বাধীন জোটটিতে যোগ দেয় স্টকহোম। এর মধ্য দিয়ে ন্যাটোর ৩২তম সদস্যরাষ্ট্র হলো সুইডেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরই নিজেদের নিরাপত্তা জোরদারে ন্যাটোতে যোগ দেয়ার আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। গত বছর ফিনল্যান্ড সদস্যপদ পেলেও তুরস্কের বাধায় আটকে যায় সুইডেন। চলতি বছরের জানুয়ারিতে, তুরস্ক বাধা তুলে নিলে আপত্তি জানায় হাঙ্গেরি। সম্প্রতি হাঙ্গেরিও সুইডেনকে ন্যাটোতে নিতে রাজী হলে কাটেবিস্তারিত পড়ুন
ঘোষণার পরদিনই চিনির বাড়তি দাম বাতিল করলো টিসিবি

প্রতিকেজি চিনির দাম একলাফে ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়। বুধবার (৬ মার্চ) এনিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঘোষণার একদিন পরই বৃহস্পতিবার (৭ মার্চ) এ দাম বাতিল করে আগের দাম পুনর্বহালের কথা জানালো সংস্থাটি। টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে এক অডিও বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন, টিসিবির চিনির মূল্য ১০০ টাকা নয়, আগের মূল্য ৭০ টাকাই থাকবে। বিষয়টি হলো, টিসিবি পরিবার কার্ডধারী এক কোটিবিস্তারিত পড়ুন
জ্বালানি তেলের দাম কমালো সরকার

জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমিয়ে ১০৮.২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার অকটেনের বিদ্যমান বিক্রয়মূল্য ১৩০ টাকা থেকে ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রতি লিটার পেট্রোলের বিদ্যমান বিক্রয়মূল্য ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ,বিস্তারিত পড়ুন
অতীতের সব রেকর্ড ভাঙলো সোনা

অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। যা আগামীকাল বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (৬ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলো এসএসসি পরীক্ষার্থী নুসরাত জাহান ঋতু

নিজস্ব প্রতিনিধি : দুর্ভাগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন উপজেলার দিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী নুসরাত জাহান ঋতু (১৫)। বুধবার (৬ই মাচ) ভোর পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। সে উপজেলা দেয়াড়া গ্রামের আব্দুর রশিদ শেখের একমাত্র মেয়ে। সহপাঠীদের তথ্যমতে,এসএসসি পরীক্ষা চলিকালীন সময় গনিত পরীক্ষার আগের দিন হঠাৎ অর্থাৎ গণিত পরীক্ষা ছিল ২৫ শে ফেব্রুয়ারি আর সে অসুস্থ হয়ে পড়ে ২৩ তারিখ।মাত্র ১৩ দিন অসুস্থ থেকেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৭ মার্চ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা

জুলফিকার আলী : কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা শিক্ষা অফিসার এইচ.এম রোকনুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার নির্মল কান্তি মন্ডল, উপজেলা রিসোর্সবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৭ মার্চের ভাষণ, দেশাত্মবোধক সঙ্গীত ও লোকনৃত্য প্রতিযোগীতা

নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে নতুন প্রজন্মকে জানাতে সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ, দেশাত্মবোধক সঙ্গীত ও লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্মবিস্তারিত পড়ুন
রাবিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহায়তায় দেবহাটার শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ সেশনের বিভিন্ন অনুষদের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষার্থীদের সহায়তার ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৫ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা ও শিক্ষা ও গবেষণা’ অনুষদভুক্ত এ-ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করে। এ কাজটি বাস্তবায়ন করেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ এর স্বেচ্ছাসেবকরা। ভর্তিচ্ছুদের সহযোগিতায় দরদি’র কর্মসূচির মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, দেবহাটা থেকে আগত পরীক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

