শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৭ মার্চের ভাষণ, দেশাত্মবোধক সঙ্গীত ও লোকনৃত্য প্রতিযোগীতা

নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে নতুন প্রজন্মকে জানাতে সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ, দেশাত্মবোধক সঙ্গীত ও লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নুসরাত জাহান অনন্যা,বীর মুক্তিযোদ্ধা সফিক আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, আবু আফফান রোজ বাবু,আফজাল করিম সবুজ, মনজুরুল হক,অর্পিতা রায়, সুজন কুন্ডু।

এসময় শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরীয়া মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ৭ই মার্চ পুরস্কার বিতরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

  • লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা