বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভ্যানচালকের আব্দুস সালামের স্বপ্ন পূরণ করলেন সৌদি বাদশাহ

বাংলাদেশি ভ্যানচালক আব্দুল সালাম মক্কা ও মদিনায় এসে ওমরাহ পালনসহ ধর্মীয় বিভিন্ন আনুষ্ঠানিকতায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণ করলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ‘আমি সৌদি আরবের বাদশাহর কাছে চিঠি লিখেছিলাম মক্কা ও মদিনাসহ পবিত্র স্থানগুলো দেখার জন্য। তারপর ঢাকায় সৌদি রাস্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান আমাকে সৌদি আরব নিয়ে আসার ব্যবস্থা করেন।’ ৫৪ বছর বয়সি আব্দুল সালাম ৩৫ বছর ধরে ঝিনাইদহ জেলায় ভ্যান চালিয়ে সংসার চালান।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা ইজতেমায় জুম্মার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি

নিজস্ব প্রতিনিধি : জেলা ইজতেমায় ময়দানে জুম্মার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি। দ্বীনি শিক্ষা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় দেশের অগ্রগতি ও শান্তি কামনায় জেলা ইজতেমায় অংশগ্রহণ করেছে হাজারো মানুষ। (৮ মার্চ ) শুক্রবার ইজতেমা ময়দানে জুম্মার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম। নামাজ শেষে বায়ান করেন মালয়েশিয়ার ইমাম মাওলানা ইকরাম। বাংলা সুরা করেন আব্দুল মান্নান। বৃহস্পতিবার ( ৭ মার্চ ) সাতক্ষীরা বাঁকাল স্কুল মাঠে ফজরের নামাজের পরে আমবয়ানেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে জাতীয় নারী দিবস পালন

আবু সাঈদ, সাতক্ষীরা : নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল বা নারীর স্বর্গরাজ্য আজকের বাংলাদেশ। যেখানে প্রধানমন্ত্রী থেকে সংসদে স্পিকার নারী, যেদেশে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা থেকে প্রশাসনের বড় বড় পোস্টে নারী, পুলিশ সুপার নারী প্রতিটিটা সেক্টরে আজ নারীরা সফলভাবে প্রতিষ্ঠিত।নারীদের চলার পথ অনেক কঠিন। কেউ তাকে পথ দেখিয়ে দেবে না। নিজেকেই নিজের পথে তৈরি করে নিতে হবে। নারী তার নিজের অধিকার নিজেই আদায় করে নেবে। জাতীয় জীবনসহ সকল স্তরে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।তাহলেবিস্তারিত পড়ুন

কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানভীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র চন্দের সঞ্চালনায় ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে “নারীর সমঅধিকার, সমসূযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী ঘোষ।বিস্তারিত পড়ুন

নড়াইলে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু। সুন্দর স্বাস্থ্য ও মনের জন্য খেলাধূলার প্রয়োজন। জাতির জনক বঙ্গবন্ধুও রাজনীতির পাশাপাশি নিজে খেলাধূলা করেছেন। যে ক্রীড়াবিদ প্রতিদিন হারে,জেতার জন্য সে পরের দিনও খেলে থাকে। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন,আমি নিজেও খেলাধূলা করেছি। জাতীয় পতাকার জন্য,দেশের জন্য খেলাধূলা করবেন। আমি সব সময় চাই আমার দেশের সুনাম বর্হিবিশ্বে ছড়িয়ে পড়ুক। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মোর্তজা (এমপি) শুক্রবারবিস্তারিত পড়ুন

দরজা আটকে পরীক্ষার্থীদের ‘নকল’ দিচ্ছেন শিক্ষকরা!

পরীক্ষা চলাকালীন দরজা আটকে শিক্ষার্থীদের হাতে নকল তুলে দিচ্ছেন শিক্ষক। আবার কোনো শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছেন উত্তর। লক্ষ্মীপুরের বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটেছে। ভাইরাল হয়েছে ওই কেন্দ্রের কয়েকটি কক্ষের সিসিটিভি ফুটেজ। এছাড়া, নির্ধারিত সময় পরেও পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সাধারণ গণিত পরীক্ষা। সেদিন প্রথম ঘটে এ ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিয়ম অনুযায়ী দুপুর ১টায় পরীক্ষা শেষ হওয়ারবিস্তারিত পড়ুন

রমজানের নিত্যপণ্যের দামে নিম্নবিত্তদের অস্বস্তি

আসন্ন মাহে রমজানের শুরু হওয়ার আগেই এটাই শুক্রবার ছুটির দিনের শেষ বাজার। বেশিরভাগ ক্রেতা তাই রমজানের প্রয়োজনীয় পণ্য কেনার জন্য প্রস্তুতি নিয়ে বাজারে আসছেন। তবে বেশিরভাগ পণ্যের দাম বেড়ে যাওয়ায় স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। অনেকেই প্রয়োজনের আলোকে পণ্য না কিনে ফিরে যাচ্ছেন। শুক্রবার (৮ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে। প্রতি বছরেই রমজান আসলে পণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়িরা। এবারও রমজানের শুরুতে খেজুর, ছোলা, ডাল, চিনিসহ বেশ কিছু পণ্যেরবিস্তারিত পড়ুন

প্রশাসনে ১৫৫০ নারী কর্মকর্তা, মাঠ প্রশাসন সামলাচ্ছেন ৭ ডিসি

মাঠ প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ সচিব পদ। সরকারি চাকরির সব ক্ষেত্রেই এখন নারীর জয়োগান। প্রশাসনে এক হাজার ৫৫০ জন নারী কর্মকর্তা কর্মরত রয়েছেন। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্য নিয়ে এবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সারা দেশে সরকারি চাকরিজীবী আছেন ১৫ লাখ ৫৪ হাজার ৯২৭ জন। এরমধ্যে চার লাখ চার হাজার ৫৯১ নারী। প্রথম শ্রেণিতে মোটবিস্তারিত পড়ুন

৫ সংগ্রামী নারীর হাতে জয়িতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় পর্যায়ে পাঁচ সংগ্রামী নারীকে জয়িতা পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা পদক, এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। শুক্রবার (৮ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগ থেকে ময়মনসিংহ জেলার সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী আনার কলি, ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্ষেত্রেবিস্তারিত পড়ুন

নারী শ্রমিকদের শ্রমেই এগিয়ে যাচ্ছে দেশের পোশাক শিল্প

দেশের অর্থনীতি চাকা চাঙা রাখতে এক সময়ে কৃষি অর্থনীতির ওপর রাষ্ট্রের নির্ভর করতে হয়ে ছিলো। তবে গেল কয়েক যুগের মধ্যে নারী শ্রমিকদের অদম্য মেধাশক্তি ও কঠোর পরিশ্রমের বিনিময়ে দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের প্রাণকেন্দ্র তৈরি পোশাক শিল্প ধামাধাম এগিয়ে যাচ্ছে উন্নয়ন ও সমৃদ্ধির পথে। জানা যায়, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর। দেশে ব্যাপক হারে কৃষি পণ্য উৎপাদন-বিপণন, আমদানি ও রপ্তানির মধ্য দিয়েই কৃষিনির্ভর অর্থনীতি হিসেবে বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু হয়।বিস্তারিত পড়ুন