বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছেন নবনির্বাচিত উপেজলা মাধ্যমিক শিক্ষক সমিতি। সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে সমিতির আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। সমিতির নবনির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে ও নবনির্বাচিত মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারী প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অফিসের একাডেমিকবিস্তারিত পড়ুন

আশাশুনি থানার নবাগত ওসির সাথে যুবলীগের নেতৃবৃন্দের মতবিনিময়

জিএম আল ফারুক, আশাশুনি : আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর সাথে মতবিনিময় করেছেন আশাশুনি উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। সোমবার সকালে থানায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য মহিতুর রহমানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোপাল কুমার মন্ডল, শোভনালী ইউনিয়নের সভাপতি নয়ন, সম্পাদক আজমীর হোসেন, বড়দল ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক মিঠু, দরগাহপুর ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম সম্পাদকবিস্তারিত পড়ুন

কেশবপুরে বঙ্গবন্ধু আদর্শ ক্লাবে মতবিনিময় সভা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : কেশবপুর উপজেলার বগা মোড়ে বঙ্গবন্ধু আদর্শ ক্লাবে এক মতবিনিময় সভা ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সভাপতি জিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামীবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী ‘সীমান্ত ব্লাড ব্যাংক’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে ‌”সীমান্ত ব্লাড ব্যাংক” নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ হয়েছে। সংস্থার আত্মপ্রকাশ ও অফিস উদ্বোধন উপলক্ষ্যে ১০ সেপ্টেম্বর সকালে হিজলদী বাজারে আয়োজন করা হয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প। এ সময় উপস্থিত ছিলেন- চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ডালিম হোসেন, SKBK সম্মিলিত ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক সাজ্জাদ আহম্মেদ সাজু, সমাজ সেবক মোঃ মতিউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সীমান্ত ব্লাডবিস্তারিত পড়ুন

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৬ বাংলাদেশী যুবক

বেনাপোল প্রতিনিধি : ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ১৬ বাংলাদেশী যুবক। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ রোববার বিকাল ৫টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেছেন। ফেরত আসারা হলেন- বুলবুল আহমেদ, মহসিন শেখ, আবুল হোসেন, মাসুম বিল­াহ, রেজাউল খান, শাহজালাল, হাসান হালদার, নাজমুল ইসলাম, মাসুদ তালুকদার, জুলহাস শেখ, রাশেদ মোড়ল, রাশেদুল ইসলাম, সাইদুজ্জামান, আবু মুসা, মিজানুর রহমান ও মাহবুল শিকদার। এদের বাড়ী সাতক্ষীরা, খুলনা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।বিস্তারিত পড়ুন

আশাশুনি সরকারি কলেজে সাবেক চেয়ারম্যানের বৃক্ষ রোপন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সরকারি কলেজকে বনায়ন ও সুন্দর সুসজ্জিত ফুলেফলে ভরে তুলতে কলেজ কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন কর্মর্সূচির সাথে একাত্বতা ঘোষণা করে সাবেক ইউপি চেয়ারম্যান এম শাহজাহান আলী ব্যক্তিগত ভাবে বৃক্ষ রোপন করেছেন। রবিবার সকালে তিনি কলেজে গিয়ে কে লজ কর্তৃপক্ষকে সাথে নিয়ে বৃক্ষরোপন করেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ কলেজের শিক্ষকমনন্ডলীকে সাথে নিয়ে কলেজ ক্যাম্পাসকে সুন্দর ও পরিপাটি রুপে গড়ে তলছেন। ইতিমধ্যে কলেজ ক্যাম্পাস নানা রঙের ফলে সুশোভিত হয়ে নান্দনিকবিস্তারিত পড়ুন

আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

জি.এম আল ফারুক, আশাশুনি : আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন’২৩ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার প্রধান শিক্ষক মমিনুল ইসলাম। সরকারি প্রিজাইডিং অফিসার ছিলেন জি, এম আব্দুল করিম ও মোস্তফা বাকী বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচন কমিশনার আমানুল্লাহ। সহ নির্বাচন কমিশনার জেলা সম্পাদক আব্দুল মালেক গাজী ও আব্দুর জব্বার। নির্বাচনে মোট ৬০৯ জন ভোটের মধ্যেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি আটক

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রবিবার(১০ সেপ্টেম্বর) অভিযান চলাকালে পৌর সদরের গোপীনাথপুর এলাকা থেকে একই গ্রামের শুকুর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেনকে(৩৬) ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তালা-কলারোয়ায় বিভিন্ন এলাকায় আ.লীগ নেতা স্বপনের পক্ষে প্রচারণা

দীপক শেঠ, কলারোয়া : মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন তুলে ধরতে তালা উপজেলার বিভিন্ন এলাকায় ভিন্ন ধারায় প্রচার- প্রচারণা ও জনসংযোগের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে রবিবার( ১০ সেপ্টেম্বর) সকাল থেকে তালা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে ওই প্রচার- প্রচারণা চালানো হয়। কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন

কেশবপুরে ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ৪১তম বিসিএস পরীক্ষায় উপজেলার চূড়ান্ত সুপারিশপ্রপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলাবিস্তারিত পড়ুন