সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যালটে আপেলের স্থানে কদম, নির্বাচন স্থগিত

চাঁদপুরের হাজীগঞ্জে ওয়ার্ড উপ-নির্বাচনে ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থানে কদম ফুল ছাপা হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে হাজীগঞ্জ উপজেলা ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন শুরু হলে এ ভুল ধরা পড়ে।

আপেল মার্কার স্থলে কদম ফুল প্রিন্ট হওয়ায় ভোট স্থগিত করে দেন নির্বাচন কমিশন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, শনিবার ৯ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল আয়োজন সম্পন্ন হয়েছিল। ভোট গ্রহণের শুরুতেই ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে কদমপুর প্রতীক দেখা যাওয়ায় কর্মকর্তাদের নজরে আসে।

দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহাদাত হোসেন জানান, নির্বাচন গ্রহণ করার জন্য সকল প্রস্তুতি হয়েছিল। ব্যালট পেপারে ভুল থাকায় নির্বাচন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, এই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মো. অহিদুল ইসলাম (ফুটবল), শফিউল্যাহ স্বপন (সিলিং ফ্যান), খোরশেদ আলম (মোরগ), কার্তিক (তালা), মাওলানা মীর হোসেন (আপেল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

এ ওয়ার্ডে ইউপি সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক