Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সারা আলি খান কোন ধর্ম পালন করেন?

সারা আলী খানের নবাব পরিবারে জন্ম। তার আরেকটি পরিচয় হচ্ছে বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা সাইফ আলি খানের মেয়ে তিনি। সারার মা অমৃতা সিংও ছিলেন জনপ্রিয় অভিনেত্রী। তবে তারা দুজন ভিন্ন ধর্মের অনুসারী। যেহেতু সারার বাবা মুসলিম এবং মা হিন্দু। তাই তিনি কোন ধর্ম অনুসরণ করেন, সে বিষয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। বাবা-মা ভিন্ন ধর্মের অনুসারী হওয়ায় ছোট থেকেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সারাকে। যদিও অভিনেত্রীর নামের টাইটেলে সবসময় ‘আলি খান’বিস্তারিত পড়ুন
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে। ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এমন চমকপ্রদ ঘটনা দেখা গেছে। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। এছাড়া তিনি জেল থেকেই মুখ্যমন্ত্রীর সব দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন
খাল পরিষ্কার দেখতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ মন্ত্রী-মেয়র

মশা নিধনে খাল (লেক) পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মশার কামড়ে অতিষ্ঠ হয়েছেন মন্ত্রী-মেয়রসহ সেখানে উপস্থিত সবাই। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞাসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রী তাজুল ইসলামের ফেসবুক পেজে দেওয়া একটি লাইভ ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, মন্ত্রী-মেয়রসহ অন্যরা হাত দিয়ে মশা তাড়াচ্ছিলেন।বিস্তারিত পড়ুন
‘আমি মন্ত্রী, আমি তো বাস ঠিক করব না’

১২ বছর ধরে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতোদিনেও সড়কে লক্কর ঝক্কর বাস বন্ধ হয়নি কেন?-এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রীর বলেছেন, ‘আমি মন্ত্রী, আমি তো বাস ঠিক করব না। এই বাসগুলো বন্ধ করলে আপনারাই (সাংবাদিক) আগে রাস্তায় নামবেন। বলবেন, জনগণকে কষ্ট দেই। ১২ বছরে তো আমরা কম কাজ করিনি। পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে। ১২ বছরের কথা এনে অপবাদ কেন দিচ্ছেন? এই মন্ত্রণালয়ের আওতায় কতবিস্তারিত পড়ুন
১০ দিন তরমুজ না খাওয়ার পরামর্শ মন্ত্রীর

সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি বলেছেন, অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিল। আমরা যদি ঠিক করি, সাত দিন-১০ দিন সারাদেশে কেউ তরমুজ খাবো না, ব্যবসায়ীদের তরমুজ তো সব পচে শেষ হয়ে যাবে। বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারার উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার সময় ভিন্ন এক প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী এ মন্তব্য করেন। দীপু মনি বলেন, আমরা দাম বাড়লে আরও বেশি কিনি। আর যতবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক অভিযান বন্ধে নাবিকদের চাপ দিচ্ছে জলদস্যুরা

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নিয়ন্ত্রণের পর ২৩ নাবিককে জিম্মি করার ৯ দিনের মাথায় মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা। এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম ফোন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আজ বুধবার সকালে জলদস্যুরা ফোন দিয়েছিল। তাদের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। এখনো ফাইনাল কোনো কিছু হয়নি। আশা করি ফাইনাল হয়ে যাবে।’ জলদস্যুদের কোনো দাবি ছিল কিনা বা তাদের সঙ্গে আর কী কথা হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলেবিস্তারিত পড়ুন
ফেব্রুয়ারিতে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫৫

সারাদেশে গত ফেব্রুয়ারিতে ৫০৩টি সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১ হাজার ৩১ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার সংবাদের ভিত্তিতে এ বিষয়ে প্রতিবেদন তৈরি করেছে তারা। সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৪৬টি দুর্ঘটনায় ৫৯৯ জন নিহত ও ১ হাজার ৯৯বিস্তারিত পড়ুন
সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উত্তর সোনাবাড়ীয়াস্থ সংস্থার অস্থায়ী কার্যালয় থেকে গরীব, অসহায় ও দুস্থ এমন ৩২ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি শিক্ষক ইয়াছিন আলীর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন, সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান, কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাঈল, সংস্থার উপদেষ্টাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছেন কৃষকরা, বাম্পার ফলনের সম্ভাবনা

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় সরকারি প্রণোদনায় উপজেলার ছলিমপুরের সূর্যমুখী ফুল চাষ শুরু করেছেন কয়েকজন কৃষক। তারা এ বছর সূর্যমুখীর বাম্পার ফলনের আশা করছেন। কলারোয়া কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর কলারোয়া উপজেলা বিভিন্ন এলাকায় নতুন করে কম বেশি সূর্যমুখীর চাষ করা হয়েছে। এ বছর পরীক্ষামূলক ভাবে কয়েক বিঘা জমিতে হাইসান-৩৩ জাতের সূর্যমুখী ফুলের চাষ করা হচ্ছে। কৃষি অফিস থেকে কৃষকদের বিনামূল্যে বীজ-সার দেয়া হয়েছে। কৃষি অফিস আরোবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটায় বাবা মায়ের ভরণ–পোষণ না দেওয়ায় সন্তান আটক

নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে পিতা মাতার ভরণ–পোষণ না দেওয়ায় ঔরষজাত সন্তান গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এসআই (নিঃ)/মোঃ সবুর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাটকেলঘাটা থানাধীন পাটকেলঘাটা গ্রামস্থ বাড়ি থেকেব উৎপল সাহা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), মোঃবিস্তারিত পড়ুন

