বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় বেত্রবতী বিকল্প সেতু সংযোগে কাদামাখা পথ চলতে মানুষের নাভিশ্বাস

শেখ জিল্লু, কলারোয়া : কলারোয়ার বেত্রবতী নদীর প্রধান সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় ভেঙে ফেলা হচ্ছে পুরানো সেতু। মানুষ ও যানবাহন পারপারের জন্য অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে বিকল্প সেতু। বিকল্প এই সেতুটি সংযোগ সড়কের চেয়ে অতি নিচুতে অবস্থান করায় উভয় পারে যেতে ক্রমউচ্চতায় উঠতে হচ্ছে। চলতি বর্ষায় বিকল্প সেতুর উভয় অংশের সাথে যুক্ত বিকল্প সড়কটির করুণ দশা। ভয়াবহ কাদামাখা এই এই বিকল্প সড়কপথে পথ চলতে মানুষের ভীষণ দুর্ভোগের মুখে পড়তে হচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নলতায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী :

‘দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন’

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরার নলতায় আওয়ামী লীগের বিশাল জনসভায় স্বরাষ্ট্র মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, দেশকে অশান্ত ও অন্ধাকারের দিকে ঠেলে দিতে না চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা ছিল বলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ঘাতকরা চেয়েছিল বঙ্গবন্ধুর পুরো পরিবার ও সহযোগীদের হত্যা করে দেশ থেকে স্বাধীনতার চিহ্ন মুছে ফেলতে। কিন্তু শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে বদলে যাচ্ছে। তিনিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা ডা. মিজানুর রহমানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কার্যকরী কমিটির সদস্য, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তাসিন ফার্মেসির স্বত্বাধিকারি ডা. মিজানুর রহমান (৭৪) আজ বিকেল সাড়ে চারটায় নিজস্ব বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানানরোগে ভুগছিলেন। তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক। আজ বাদ এশা মাগুরা দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সুমিষ্টভাষী বিনয়ী ডা. মিজানুর রহমানের মৃত্যুতেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের হাট-বাজারগুলোতে আলুর হাহাকার

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জে কাঁচাবাজার গুলোতে বাজার নিয়ন্ত্রণে বেঁধে দেওয়া দাম বাস্তবায়নে প্রশাসনের কঠোর অবস্থানের পর আলু শূন্য হয়ে পড়েছে কালিগঞ্জের হাট-বাজারগুলো। কোন দোকানেই মিলছে না আলু। এতে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন আলু ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে আলুর দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি হওয়ায় আলু আনছেন না তারা। নিত্যপণ্যের দাম নিয়ে হিমসিম অবস্থার মধ্যে গত ১৪ সেপ্টেম্বর চারটি পণ্যের দাম বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এতে প্রতিবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়ায় আইসিটি ট্রেনিং সেন্টারে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার সোনাবাড়ীয়ায় আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ও আইসিটি কোচিং সেন্টারের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সোনাবাড়ীয়া কলেজ রোডস্থ আইসিটি ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।. সকাল ১০টায় সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান, শিক্ষক ইয়াছিন আলী, আইসিটি সেন্টারের পরিচালক আবু রায়হান মিকাঈলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনূর্ধ্ব ১৫ বালকদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় রসুলপুর ফুটবল একাডেমী বনাম চালতেতলা ফুটবল একাডেমী অংশ গ্রহন করে। খেলায় কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর নলতার জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এঁর নলতার জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের মুনজিতপুরস্থ ইসু মিয়া সড়কের মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এঁর নলতার জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনেরবিস্তারিত পড়ুন

জেলা পর্যায়ে কলারোয়ার ইউএনও এবং শিক্ষা অফিসারের শ্রেষ্ঠত্ব অর্জন

দীপক শেঠ, কলারোয়া : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ প্রতিযোগীতায় সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনিত হয়েছেন রুলী বিশ্বাস ও শ্রেষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হয়েছেন এইচ,এম রোকনুজ্জামান। জাতীয় শিক্ষা পদক-২৩’ প্রতিযোগীতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক- শিক্ষিকা, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের বাছাই প্রতিযোগীতায় ১ম স্থান অধিকারীদের প্রকাশিত ওই নামের তালিকায় কলারোয়া উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসের প্রধান কর্মকর্তা ১ম স্থান অধিকার করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রয়াত শিবিলের জন্মদিনে শিশুতোষ নানা প্রতিযোগিতা ও স্মরণ সভা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার কৃতি সন্তান ও ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শুভংকরকাটি গ্রামের কাজী আছাদুজ্জামান আছাদের বড় ছেলে প্রয়াত কাজী আওনাফ আতিফ শিবিলের ২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় ‘সৃজন অন্বেষণ’ নামে শিশুতোষ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার মধ্যে ছিলো রচনা লেখা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও হামদ-নাত। একই অনুষ্ঠানে শিবিলের জন্মবার্ষিকী উপলক্ষে কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ‘শিবিল স্মৃতি পাঠাগার’ আয়োজিত স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ইসলামি রিলিফের ইকরা প্রকল্পের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরা শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নে দুইদিন ব্যাপী ইসলামিক রিলিফে বাংলাদেশের ইকরা প্রকল্পের অধীনে নেতৃত্ব উন্নয়ন ও আর্থিক ব্যাস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আবাদচন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উক্ত প্রশিক্ষনটি শুরু হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশ ইকরা প্রকল্পে অধিনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের বিভিন্ন স্বনির্ভর দলের সভানেত্রী, সম্পাদক, ক্যাশিয়ার, সহকারী ক্যাশিয়ারদেরকে নিয়ে দুই দিন ব্যাপি নেতৃত্ব উন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্টিত হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়নের এক নাম্বর ওয়ার্ডেরবিস্তারিত পড়ুন