শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিককে জেলে পাঠানো সেই ইউএনওকে তলব

তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাওয়া সাংবাদিককে অসহযোগিতা করার অভিযোগে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনকে তলব করেছে তথ্য কমিশন। আগামী ২ এপ্রিল তাঁকে কমিশনে হাজির হতে হবে।

তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ইউএনওকে সমন দেওয়া হয়েছে।

চলতি মাসের ৫ তারিখে দেশ রূপান্তরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কয়েকটি প্রকল্পের ৫০ লাখ টাকা ব্যয়ের তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন। কিন্তু ৫ মার্চ আবেদনের প্রাপ্তি স্বীকারের কপি দেওয়া নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন ওই সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে ইউএনও কার্যালয়ে পুলিশ ডেকে অসদাচরণের জন্য তাঁকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ ওই কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ইউএনওকে তলব করেছে তথ্য কমিশন।

এর আগে ৮ মার্চ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিককে জেলে পাঠানোর বিষয়টি অনুসন্ধানের নির্দেশ দেয় তথ্য কমিশন। তথ্য কমিশনার শহীদুল আলমকে আইন অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়। শহিদুল আলম ঝিনুকের অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে ইউএনওকে তলব করে কমিশন।

কমিশন সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত প্রক্রিয়ায় কমিশনের কোনো এখতিয়ার নেই। তাই এসি ল্যান্ডকে তলব করা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী