রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেফতার, পিকআপ উদ্ধার

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে ডাকাতির করার সরঞ্জামসহ ৩ ডাকাত গ্রেফতার, পিকআপ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এএসআই(নিঃ)/মোঃ রাসেল পারভেজ, এএসআই(নিঃ) ও মোঃ আলম হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাটকেলঘাটা থানাধীন লালচন্দ্রপুর গ্রামস্থ পাটকেলঘাটা টু খলিশখালী রোডে পেয়ারাতলা মোড়ে পাকা রাস্তা এই অভিযান চালানো হয়।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), মোঃ সাজ্জাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, রাত্রিকালীন রনপাহারা ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১। মোঃ জালিনুর শেখ (৩৫) পিতা-মোঃ মেহের আলী, সাং-মাসকাটা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, ২। মোঃ বিল্লাল হোসেন শেখ (৪৬), পিতা-মোঃ মুরাদ আলী শেখ, সাং-রনজিতের হুলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, ৩। সরদার মোঃ মেহেদী হাসান রানা (২৪), পিতা-সরদার মিজান, সাং-বাইনতলা , থানা-রামপাল, জেলা-বাগেরহাটদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ডাকাতি করার উদ্দেশ্যে পেয়ারাতলার মোড়ে ডাকাত দল সহ আরো ৬-৭ জন অজ্ঞাতনামা ডাকাত, ডাকাতির সরঞ্জামসহ সমবেত হয়েছিল। আসামীদেরকে পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ