বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এ বছর হজে গিয়ে ৫৩ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আজ পর্যন্ত ৫৩ জন বাংলাদেশির মৃত্যুর হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের মধ্যে পুরুষ ৪২ জন এবং নারী ১১ জন। মক্কায় মারা গেছেন ৪৫ জন, মদিনায় চারজন, মিনায় দুইজন ও আরাফায় দুইজন। সৌদি আরবের আইন অনুযায়ী, এদের ওই দেশেই দাফন করা হয়েছে। রোববার (২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এসব তথ্য জানা গেছে। বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশ হজ অফিস মক্কারবিস্তারিত পড়ুন

অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করায় ১৭ হাজার গ্রেপ্তার

এবারের হজে অনুমতি ছাড়া অংশ নিতে যাওয়া ১৭ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। শনিবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। পাবলিক নিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল বাসামি বলেন, অবৈধভাব হজ করতে আসা ১৭ হাজার ৬১৫ জন মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আবাসিক আইন ভঙ্গ, সীমান্ত নিরাপত্তা আইন না মানায় ৯ হাজার ৫০৯ জনকে এবং ভুয়া হজ ক্যাম্পবিস্তারিত পড়ুন

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের কোনো যোগাযোগ নেই : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের কোনো যোগাযোগ নেই। এমনকি জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগের কোনো প্রয়োজনও নেই বলেও জানান তিনি। রোববার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সরকার জামায়াতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়েছে বলে বিএনপি যে অভিযোগ করেছে, সে বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, বিএনপি এসব মনগড়া কথা বলছে। বিএনপি তো এখনও জামায়াতে ইসালামীকেবিস্তারিত পড়ুন

নীরবে ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ!

৩৬ বছরের খরা কাটিয়ে কাতারে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। সাত গোল দিয়ে দলকে শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। তবে অবিশ্বাস্য কিছু সেভে আর্জেন্টিনার জাল অক্ষত রাখা এমিলিয়ানো মার্তিনেজের অবদানও কম নয়। বিশ্বকাপের সময় তাইতো মেসির সঙ্গে মার্তিনেজকে নিয়েও সমর্থকদের ছিল তুমুল আগ্রহ। বাংলাদেশেও এই গোলরক্ষকের জনপ্রিয়তা অনেক। এবার সেই মার্তিনেজকে স্বচক্ষে দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশের ভক্তরা। সোমবার ঢাকায় পা রাখবেন তিনি। গত সোমবার এক ফেসবুক পোস্টে মার্তিনেজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৯ জন আহত, থানায় অভিযোগ

কলারোয়ায় বসত বাড়ীর জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে এক হামলা সংঘর্ষে ৯জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে-গত ১ জুলাই সকাল ৮টার দিকে উপজেলার চেড়াঘাট গ্রামে। আহতরা হলেন-চেড়াঘাট গ্রামের আমিরুল ইসলাম (৪৩), রোকেয়া খাতুন (৩৬), আলেক গাজী (৫১), লাল বানু (৩৬), জাহানারা খাতুন (৩৮), ফরিদা খাতুন (৪২), আশরাফুল ইসলাম (২৮), আক্তারুল ইসলাম (৩২), আসাদুল ইসলাম (৩৬)। আহত আমিরুল ইসলাম জানান-তাদের বসত বাড়ীর জমি জায়গা নিয়ে একই গ্রামের মৃত রুহুল আমিন ধাবকের ছেলেবিস্তারিত পড়ুন

কোরআন অবমাননা, ঢাকার সুইডিশ কূটনীতিককে তলব

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকাস্থ দেশটির দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ঈদের দিনে গত বুধবার সুইডেনের স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম দেশগুলো ইতিমধ্যে কড়া নিন্দা জানিয়েছে। এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর তীব্র নিন্দা জানিয়েছেন। কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। মরক্কো ও জর্ডান এ ঘটনারবিস্তারিত পড়ুন

গরুর মাংসের দামকে ছাড়িয়ে গেলো কাঁচা মরিচ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। শনিবার (১ জুলাই) সকালে শৈলকুপার পৌর বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বিক্রেতাদের ভাষ্য, ঈদের বাজারে পাইকারি ক্রয়মূল্য বেশি পড়ায় খুচরা বাজারে দাম বেড়ে গেছে। তবে সাধারণ ক্রেতারা বলছেন, ঈদকে ঘিরে এটি সিন্ডিকেটের দৌরাত্ম্য। শৈলকুপা বাজারের কাঁচামাল ব্যবসায়ী ইউনুস আলী গণমাধ্যমকে জানান, তিনি প্রতিদিন ২ থেকে ৩ মণ কাঁচামরিচ বিক্রি করেন। শনিবার তিনি ১০ কেজিও মরিচ কিনতে পারেননি। যা পেয়েছেন,বিস্তারিত পড়ুন

বৌভাতে উপহার ১ কেজি কাঁচামরিচ

অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচামরিচের দাম। আগে সর্বোচ্চ ২০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রির রেকর্ড থাকলেও গতকাল কোথাও কোথাও ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে কাঁচামরিচ। এ অবস্থায় একটি বৌভাত অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি। বিষয়টি ফেসবুকে ব্যাপক আলোচিত হচ্ছে। রোববার (২ জুলাই) দুপুরে এমনই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে। খোঁজ নিয়ে জানা গেছে, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমান একমাত্র ছেলে অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঐতিহ্যবাহী পি এন স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে দিন ব্যাপি এ বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আলহাজ¦ শেখ আজহার হোসেনের সভাপতিত্বে উক্ত প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দিনমজুরদের মুখে নেই হাসি! সংসার যেন বিষের বোঝা

কলারোয়ার মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর মুখে অভাবের মলিন হাসি। দেখলেই যেন মনে হয় অভাব এদের নিত্য সঙ্গী। সংসার নামের ভারিবোঝা বইতে বইতে ক্লান্ত সবাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের হাতেগোনা মজুরি এক নিমিষে গ্রাস করছে কাঁচা বাজার! পড়ে রইলো সংসারের বাকি চাহিদা। একজন কর্তার ইনকামে সংসার, প্রতিদিনের মজুরি ৩০০/৫০০ টাকা সেই টাকায় হাজারো চাহিদা এক পলকে তাকিয়ে আছে। তারপরেও যদি তার কাজ বন্ধ হয় তাহলে তো কথায় নেই। কিভাবে চালাবে সংসার সেই ভাবনায়বিস্তারিত পড়ুন