Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কাঁচামরিচে আগুন লেগেই আছে, অন্যান্য পন্যের দাম আকাশ ছোঁয়া

ঈদের আগের মতো ঈদের পরের দিনও বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছ। এই অবস্থা চলতে থাকলে সংসার চালানো অসম্ভব হয়ে পরবে বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে আমদানির পরেও কমেনি কাঁচামরিচের দাম। কাঁচা মরিচের আগুন লেগেই আছে। নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও সাধারণের নাগালের বাইরে। শুক্রবার (৩০ জুন) রাজধানীর কারওয়ান বাজার ও স্থানীয় কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি দোকানে প্রতি পাল্লা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। অর্থাৎ কেজি প্রতিবিস্তারিত পড়ুন
হজের আনুষ্ঠানিকতা শেষ, এবার দেশে ফেরার পালা

হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে শুক্রবার। এবার দেশে ফেরার পালা। আগামী রোববার দিবাগত রাতে মদিনা থেকে বাংলাদেশ বিমানের একটি ফিরতি ফ্লাইট ছাড়বে। সোমবার ভোর ৬টা ৫ মিনিটে হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে ফ্লাইটটি। এদিকে হাজিদের সৌদিতে জমজমের পানি না কেনার জন্য অনুরোধ জানিয়েছে হাজিদের বহনকারী তিনটি এয়ারলাইন্স। ঢাকায় হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রত্যেক হাজি ৫ লিটারের জমজমের পানির একটি বক্স পাবেন। ঢাকা ছাড়া চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দরে একইভাবে জমজমের পানি পাবেন হাজিরা।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় পুলিশি অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

কলারোয়ায় পুলিশি অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সিআর মামলার আসামী আবু তাহের দফাদার(৫০) কে গ্রেফতার করা হয়। সে ৪ নং লাঙ্গঝাড়া ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত: রউফ দফাদারের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চামড়া পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি

ভারতে চামড়া পাচার ঠেকাতে যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নজরদারিতে আনা হয়েছে বন্দর এলাকাসহ স্থল ও রেলপথ। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল এ তথ্য নিশ্চিত করেন। আহমেদ হাসান জামিল জানান, কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে বেনাপোল ও শার্শার বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি। যশোরের যে সব সীমান্তবিস্তারিত পড়ুন
তালায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

ত্যাগের মহিমায় সারাদেশে ন্যায় সাতক্ষীরা তালা উপজেলায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ শেষে পশু কোরবানি করছেন। এদিকে অঝোর ধারার বৃষ্টির কারণে পশু কোরবানি দেওয়া মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। ঈদুল- আযহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ জুন) সকালে উপজেলায় টানা বৃষ্টির কারণে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বিভিন্ন মসজিদে সকাল ৭টা থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তিবিস্তারিত পড়ুন
মিষ্টি দিয়ে সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ১১ পিলারের শূন্যরেখায় বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার নাঈমুল ইসলাম বিএসএফের ভারতীয় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই সুন্দর সিংকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানায়। একই সময় মেইন পিলারের ২৮১ এর সাব ৩৯ পিলারের শূন্যরেখায় ভারতের চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই মঙ্গল সিংবিস্তারিত পড়ুন
কতটুকু গরুর মাংস খাওয়া নিরাপদ?

বছর ঘুরে এসেছে পবিত্র ঈদুল আজহা, যা কোরবানির ঈদ হিসেবে পরিচিত। কোরবানির ঈদ মানেই টেবিলে গরু আর খাসির মাংসের বাহারি পদের ছড়াছড়ি। গরু বা খাসির মাংসকে রেড মিট বা লাল মাংসও বলা হয়ে থাকে। স্বাস্থ্যের খাতিরে চিকিৎসকের যতই বিধিনিষেধ থাকুক না, চোখের সামনে মাংসের বাহারি পদ দেখলে লোভ সামলানো দায়। লাল মাংসে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। কিন্তু তাই বলে অতিরিক্ত লাল মাংস খাওয়া একদম অনুচিত। কারণ এতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য-ঝুঁকিবিস্তারিত পড়ুন
গরুর লাথিতে ভেঙেছে হাড়, চাকু ফসকে কেটেছে হাতের রগ

সাভারের বলিয়ারপুর থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালে এসেছেন মোহাম্মদ রহমত। গরুর হাড় কোপাতে গিয়ে নিজের বাম হাতে কোপ মেরেছেন। এর ফলে বাম হাতের রগ কেটে গেছে। দ্রুত অস্ত্রোপচার করা না হলে হাতে কেটে ফেলার আশঙ্কা রয়েছে। এ কারণে রহমতকে দ্রুত অপারেশন থিয়েটারে পাঠায় নিটোরের জরুরি বিভাগ। বৃহস্পতিবার (২৯ জুন) নিটোর ঘুরে দেখা গেছে, অনেকে গরু জবাই দিতে গিয়ে গরুর লাথি ও গুতা খেয়ে হাত ওবিস্তারিত পড়ুন
ক্যান্সারের জন্য দায়ী কৃত্রিম মিষ্টি

কৃত্রিম মিষ্টিকে ক্যান্সারের জন্য দায়ী সম্ভাব্য রাসায়নিক পদার্থ (কার্সিনোজেন) হিসেবে ঘোষণা করা হবে। কোকাকোলা, ডায়েট সোডা, চুইংগাম ও কিছু কোমল পানীয়তে ব্যবহৃত অ্যাসপার্টামকে (কৃত্রিম নন-স্যাকারাইড সুইটেনার) জুলাই মাসে প্রথমবারের মতো কার্সিনোজেন হিসেবে তালিকাভুক্ত করবে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ক্যান্সার গবেষণা শাখার সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশেষজ্ঞদের বৈঠকের পর এই মাসের শুরুর দিকে আইএআরসি এই সিদ্ধান্ত নিয়েছে। খাদ্যপণ্যে ব্যবহৃত ক্ষতিকরবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

দীর্ঘ তিন যুগের অপেক্ষা শেষে গত বছর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ফুটবল দল। কাতারের মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপ জয়ের পর আলাদা করে বাংলাদেশ জায়গা করে নিয়েছে আর্জেন্টাইনদের অন্তরে। যে কারণে বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহার দিনে বাংলাদেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা। আলাদা করে বাংলাদেশি ‘বন্ধুদের’ ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলের ছবি একত্রিতবিস্তারিত পড়ুন

