বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় শিক্ষকের মারপিটে হাসপাতালে ভর্তি শিক্ষার্থী

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আশিক ওলিউল্লাহ ফাহিম নামের এক শিক্ষার্থীকে অমানষিক ভাবে মারপিট করায় অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষককের বিরুদ্ধে। ওই শিক্ষার্থী বর্তমানে সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর মা নিলুফা ইয়াছমিন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, আশিক ওলিউল্লাহ ফাহিম দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে বেশ কিছুদিন অসুস্থ্যতার কারণে গত ১০ জানুয়ারী বিদ্যালয়ের শ্রেনীক্ষে উপস্থিত থাকতে পারেনি। কিন্তু শ্রেণীর পাঠদান সংক্রান্ত বিষয়ে বিদ্যালয়ের বাইরে সহপাটিদের সাথে কথা বলার সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম আশিক ওলিউল্লাহকে ধরে নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে বেপরোয়া মারধোর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে অসুস্থ্য অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান তার মা নিলুফা ইয়াছমিন।

তিনি আরও বলেন, তার ছেলেকে এমন অমানুষিক নির্যাতনের ও অকথ্য ভাষায় গালিগালাজ করায় শিক্ষকের আচারনগত নৈতিকতার বিচারের জন্য নির্বাহী অফিসারের নিকট গত ১১ জানুয়ারী লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর নিকট জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন