বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

সেলিম হায়দার : তালায় ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমান।

শুক্রবার (১২ জানুয়ারী) বিকালে তালা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সরদার মশিয়ার রহমান বলেন, ছাত্ররাজনীতির মাধ্যমে আমার রাজনীতিতে পদার্পণ। আমি দীর্ঘদিন তালা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। এরপর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করি। এসময় দলমত নির্বিশেষের ভোটে ব্যাপক ব্যবধানে জয়লাভ করি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। আমি একজন সাংবাদিক বান্ধব মানুষ। আপনাদের সুখে দুঃখে আমি পাশে ছিলাম। এই কর্মজজ্ঞে আমি আপনাদের পরামর্শ, সমর্থন ও সহযোগীতা কামনা করি।

তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুল ইসলাম, সহ-সভাপতি এম এ ফয়সাল, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, তালা রিপোটার্স ক্লাবের অর্থ সম্পাদক কে এম শাহীনুর রহমান, তালা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অর্জুন বিশ^াস, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, ক্রিড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সদস্য কাজী লিয়াকত হোসেন, তাপস সরকার, শেখ বিল্লাল হোসেন, সুমন রায় গনেষ, মুকুল হোসেন প্রমুখ।

এরআগে তিনি বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান করে মুসুল্লিদের সহযোগীতা কামনা করেন এবং জুম্মার নামাজের পরে পিতা-মাতার কবর জিয়ারত করে নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শরু করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা