সোমবার, আগস্ট ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘উনি কি ইন্তেকাল করেছেন’ বলার ১৪ দিন পর সিইসির দুঃখ প্রকাশ

গত ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওমর হামলা হওয়ায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, বলা যাবে কি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, উনি কি ইন্তেকাল করেছেন? তার এই বক্তব্যের পর নানা মহল থেকে সমালোচনার মুখে পড়েন কমিশন প্রধান। অবশেষে ১৪ দিনের মাথায় এসে নিজের বক্তব্যে কারণেই দুঃখ প্রকাশ করলেন তিনি। তবে আবারও অভিযোগের তীর গণমাধ্যমের প্রতি নির্দেশবিস্তারিত পড়ুন

চলতি বছর বিদেশে গেছেন পৌনে ১১ লাখ কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি (২০২২-২৩) অর্থবছরের ১৫ জুন পর্যন্ত ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজের উদ্দেশে গিয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। সোমবার (২৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে সরকারি দল আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন

সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সোমবার সকাল ১০টায় বাজেট অধিবেশন শুরু হয়। বেলা ১২টার কিছু সময় পরে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে গত ১ জুন সংসদে ক্ষমতাসীনদের টানা ১৫তম এবং দেশের ৫২তম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ৭ লাখ ৬১ হাজার কোটি ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণাবিস্তারিত পড়ুন

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩২ হাজার টন কয়লা পৌঁছাল মোংলায়

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস মোংলা বন্দরে এসে পৌঁছেছে। রোববার (২৫ জুন) সন্ধ্যায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-১১ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। এর আগে, গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। চলতি মাসের ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টনবিস্তারিত পড়ুন

মহামারির পর সবচেয়ে বড় পরিসরের হজ পালনে মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে সারা পৃথিবী থেকে আগত লাখ লাখ হজযাত্রী মসজিদুল হারামে (কাবা) রোববার (২৬ জুন) জোহরের নামাজ আদায় করেন। এরপর পবিত্র হজ পালন করতে রওনা হন মক্কা থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিনার উদ্দেশ্যে। এই তাবু নগরী মিনা থেকেই সূচনা হবে হজ। সেখানে আজ সোমবার সারা দিন ও সারা রাত অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আল্লাহর মেহমানদের।বিস্তারিত পড়ুন

ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড

আগামী জুলাই মাসের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এই প্রতিনিধিদলে থাকবেন। ওয়াশিংটনে একটি কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানায়, সম্ভবত রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার জন্য উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি ঢাকা সফর করবে। ঈদের পর এই সফর হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি ওই সূত্র।

কামরুল ইসলাম সাজু -এর কবিতা “বাবা”

বাবা! আমি তোমায় অনেক ভালোবাসি । তোমার চোখে দেখি আমি আমার যত ভরসা, নিরবতা’র নির্ভরতায় কাটে দিন তবুও হয়নি নিরাশা । তুমি শক্তি তুমি প্রেরনা আমার আগামীর বিজয়ের নিশান, তোমার ভালোবাসা টুকু আজও হৃদয়ে জ্বলে ; যত হীনশক্তি হবে অবসান । বাবা! তোমার ক্লান্তিতে আমার হালে অনেক কষ্ট জমা, তবুও থেমে নেই, থামাতে এ ক্লান্ত শরীর নাহি করি ক্ষমা । ভালো থেকো বাবা ! কামরুল ইসলাম সাজু লেখার সময় – ৩:১৫বিস্তারিত পড়ুন

কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমোদন দিয়েছে সরকার। রোববার (২৫ জুন) সকালে এ অনুমতি দেওয়া হয়েছে বলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্প্রতি বাজারে এ দুটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি রবিবার সকাল থেকে দেওয়া হচ্ছে। রবিবার সারা দিনে মোট ৩০টি আইপি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ১১ হাজার ৬০০ টন কাঁচাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মসলার দামে স্বস্তি নেই, বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ

বাজারে শাকসবজি, কাঁচা মরিচ, চিনি, আটা-ময়দা, ডাল, ভোজ্যতেলসহ একাধিক পণ্যের দাম বাড়তি। এর মধ্যে সব ধরনের মসলার দাম নতুন করে বেড়েছে। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ, চাল, চিনি ও গুঁড়াদুধের দাম আরেক দফা বেড়েছে। বাজারে পণ্য কিনতে এসে ক্রেতাদের যেন নাভিশ্বাস। শনিবার (২৪ জুন) কলারোয়া পৌরসদরের বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে কাচা মরিচ প্রতি কেজি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশিবিস্তারিত পড়ুন

জুলাই থেকে ভারতের সঙ্গে রুপিতে লেনদেন

বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশ এত দিন ডলারেই দ্বিপক্ষীয় বাণিজ্য করে আসছে। ব্যতিক্রমের মধ্যে যেমন চীনা মুদ্রা ইউয়ানে বাংলাদেশি ব্যবসায়ীরা ঋণপত্র (এলসি) খুলতে পারেন। ভারত অবশ্য ডলারের পাশাপাশি নিজস্ব মুদ্রা রুপিতে অনেক দেশের সঙ্গে বাণিজ্য শুরু করেছে আগেই। তবে দেশটি প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে শুরু করতে যাচ্ছে রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য। ভারতের সঙ্গে কারেন্সি সোয়াপ ব্যবস্থা বা নিজস্ব মুদ্রা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য করার আলাপ চলছে প্রায় এক দশক ধরে।বিস্তারিত পড়ুন