Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার বাটরায় নৌকা মার্কার বিশাল নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা হাইস্কুল মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জালালাবাদ, কয়লা, ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে নিজ নিজ ব্যানার নিয়ে স্নোগান সহকারে আসতে থাকে জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনতা। বিকালের আগেই জনসভা জনসমুদ্রে রূপ নেয়। জনসভায় অংশ নিতে আসা অনেকের হাতেবিস্তারিত পড়ুন
তালায় প্রাক-বড়দিন উৎযাপন

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় খ্রীষ্টান এসোসিয়েশন বাংলাদেশ তালা শাখার আয়োজনে প্রাক- বড়দিন উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ২২ ডিসেম্বর) তালা শিল্পকলা হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ ( তালা-কলারোয়া) আসনের নৌকা মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন। খ্রীষ্টান -এসোসিয়েশনের তালা উপজেলা সভাপতি শমুয়েল সরকার শান্তের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যৌথ সভা

নিজস্ব প্রতিনিধি : ৭ জানুয়ারী-২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতির লক্ষে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় শহরের পোস্ট অফিস মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উক্ত যৌথ সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আলমগীর হাসান আলম এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় উনিশতম কবিতা উৎসবে কবি-সাহিত্যিকদের মিলন মেলা

নিজস্ব প্রতিনিধি : “আগ্রাসনের বিরুদ্ধে কবিতা” এই প্রতিপাদ্যকে ধারন করে সাতক্ষীরায় উনিশতম কবিতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টায় সাতক্ষীরা কবিতা পরিষদের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী হলরুমে এ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ময় মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কুষ্ঠ রোগের উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় কুষ্ঠ রোগের বর্তমান পরিস্থিতির নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে ও সিএসএস এবং লেপ্রসি মিশনের সহযোগিতায় ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম। উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের চর্ম বিভাগের অধ্যাপক ডা: হার্সিত চক্রবর্তী ও ডা: প্রবীর মুখার্জী। আরও বক্তব্য রাখেন মেডিকেল কলেজের হাড়জোড়া বিশেষজ্ঞ ডা: মাহমুদুল হাসান, ডা: প্রবীর দাস, ডা: মো:একরামুলবিস্তারিত পড়ুন
খানবাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেব লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী সাভারের খাগানে অবস্থিত মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
নির্বাচনে যে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ভোটের আগে-পরে ১৩ দিন সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী কী দায়িত্ব পালন করবে তা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক পরিপত্রে বিষয়টি জানানো হয়। যে দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী *ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনের বিধান অনুসারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ইনস্ট্রাকশন রিগার্ডিং এইডবিস্তারিত পড়ুন
২৯ ডিসেম্বর থেকে মাঠে নামছে সেনা, পরিপত্র জারি

দ্বাদশ সংসদ নির্বাচনে পুলিশ-র্যাব ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী মাঠে থাকবে ১৩ দিন। আগামী ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ; এর আট দিন আগে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এসব বাহিনীর দায়িত্ব সম্পর্কেও বলা হয়েছে। ১১ কোটি ৯৭ লাখ ভোটারের এই নির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্র রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোটকেন্দ্র প্রতি ১৫-১৭ জন নিরাপত্তাবিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে : কাদের

ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে বাংলাদেশকে বাঁচাতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে হলে সংবিধানকে বাচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে নির্বাচনী এক পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন বিকেলে সাড়ে ৩টায় বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার শুরু করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা। নোয়াখালী-৫ আসনের ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে আওয়ামীবিস্তারিত পড়ুন
দিল্লি গেলেন পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বড় দিনের ছুটি কাটাতে ভারতের দিল্লি গেছেন। আজ শুক্রবার সকালে বেসরকারি বিমান সংস্থার ভিস্তারার একটি ফ্লাইটেস্ত্রীকে নিয়ে তিনি দিল্লি গেছেন। কূটনৈতিক সূত্র পিটার হাসের বড় দিনের ছুটিতে ঢাকার বাইরে থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ১৬ নভেম্বরের শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে ফেরেন তিনি। পিটার হাসের বাংলাদেশ ত্যাগ নিয়ে নানা সময়ে নানা আলোচনা হয়েছে।

