সোমবার, আগস্ট ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামি রিপন গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুইটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপনকে (৪৫) আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার কলারোয়া উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন নিজ বাড়িতে ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি করা সুড়ঙ্গ থেকে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে র‌্যাব-৬-এর সাতক্ষীরা সদর কোম্পানি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, রিপনকে কলারোয়া থানা-পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রমবিস্তারিত পড়ুন

চকলেট খাইয়ে শিশুকে অপহরণ, অনলাইনে বিক্রি!

চকলেট খাইয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে অপহরণ করা হয় সিদ্দিক (৩) নামের এক শিশুকে। পরে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে তাকে প্রনিল পাল নামে বিক্রি করে দেওয়া হয়। অপহরণের ২২ দিন পর সিদ্দিককে গোপালগঞ্জ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। এ সময় পাঁচজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তিরা হলেন পীযূষ কান্তি পাল (২৯) ও তার স্ত্রী রিদ্ধিতা পাল (২৫), সুজন সুতার (৩২), পল্লব কান্তি বিশ্বাস (৫২) এবং তার স্ত্রী বেবী সরকার (৪৬)। শুক্রবার দুপুরেবিস্তারিত পড়ুন

দু-একদিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি : বাণিজ্যমন্ত্রী

দু-একদিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার সকালে দুই দিনের সফরে রংপুর এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। টিপু মুনশি বলেন, ‘পেঁয়াজের দাম বেড়েছে। আমরা লক্ষ্য রাখছি। আপাতত ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। যদি দু-একদিনের মধ্যে দাম না কমে তাহলে পেঁয়াজ আমদানি করা হবে।’ চিনির দামের বিষয়ে মন্ত্রী বলেন, ‘চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনো পড়েনি।বিস্তারিত পড়ুন

এবার অগ্নিসন্ত্রাস করলে হাত গুঁড়িয়ে দেওয়া হবে : বিএনপিকে কাদের

২০১৩ সালের মতো আবারও আগুন সন্ত্রাস নিয়ে খেলা করলে হাত পুড়িয়ে দেওয়া হবে বলে বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন দলটির শীর্ষ এই নেতা বলেছেন, যারা এ দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, জাতীয় চার নেতাকে হত্যা করেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলায় রাজপথ রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। শুক্রবার (১৯ মে) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবিস্তারিত পড়ুন

‘বিএনপির জং ধরেছে, মাঝে মাঝে স্টার্ট দেয়’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নামের দলটিতে গাড়ির মতো জং ধরে গেছে। তাই গাড়ি বসে গেলে যেমন স্টার্ট দিতে হয়। তেমিন মাঝে মাঝে কর্মসূচি দিয়ে স্টার্ট দেয়, যাতে জং না ধরে।’ শুক্রবার (১৯ মে) দুপুরে চট্টগ্রামে বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সেশন ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এব বক্তব্যের প্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বিএনপিরবিস্তারিত পড়ুন

কাঁচা মরিচের কেজি ২২০, ডিমের ডজন ১৫০

সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও ২০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। এ সপ্তাহে এক কেজি কাঁচা মরিচ কিনতে ক্রেতার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে ২২০ টাকা। ১০ টাকা মরিচ কেনা নিম্নআয়ের মানুষ পড়েছেন বিপাকে। ২০ টাকার কমে মরিচ বিক্রি করতে নারাজ বিক্রেতারা। শুক্রবার (১৯ মে) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন দাম দেখা গেছে। বাজারে দুই সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এক কেজি পেঁয়াজের দাম এখন ৭০ থেকে ৮০ টাকা।বিস্তারিত পড়ুন

বকশীগঞ্জে সাবেক স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

জামালপুরের বকশীগঞ্জে সাবেক স্ত্রী কর্তৃক অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। শনিবার (১৩ মে) দুপুর ১২ টায় কামালের বার্ত্তী বাজার এলাকায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু বলেন, আমি ২০১৮ সালে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামের সাবিনা ইয়াসমীন নামে একজনকে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করি। বিয়ের পর থেকে তিনি আমার ওপর মানসিকবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে গাছে গাছে পাঁকা আম-কাঁঠালের মিষ্টি গন্ধ

আম আর কাঁঠাল, শুধু পুষ্টিগুণে ভরপুর ফলই নয়, অর্থকরী ফল হিসেবেও গুরুত্বপূর্ণ এদুটি ফল। আম-কাঁঠাল এখন ভরপুর পাওয়া যাচ্ছে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকা জুড়ে। কাঠালে বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্টস-আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম। আমে ও কাঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্রিাডেন্ট যা দেহের ক্ষতিকার ফ্রির‌্যাডিকেলস থেকে রক্ষা করে। এছাড়াও সর্দি কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। আম-কাঁঠাল গাছগুলোতে ঝুলন্ত অবস্থায় আম-কাঁঠালে ছেঁয়ে আছে। কোনো কোনো এলাকায় আগাম জাতের আম-কাঁঠালগুলি পাঁকতে শুরুবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে শুরু হয়েছে “হালখাতা” উৎসব

কৃষকের ঘরে ধান উঠেছে। তাই, যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের হাট-বাজারগুলোর দোকানে দোকানে শুরু হয়েছে হালখাতা উৎসব। এক সময় ছিলো বাংলা সনের প্রথম দিন অর্থাৎ ১লা বৈশাখে দোকানীরা তাদের দোকানের পুরাতন সকল হিসাব হাল করার জন্যে আনুষ্ঠানিকভাবে হালখাতা উৎসব করতো। সে সময়ের সারাবছর ব্যবসা বাণিজ্যের বকেয়া আদায় করার উৎস বা অনুষ্ঠান হল হালখাতা। এই হালখাতা উৎসব বছরে একবার করা হতো। আর ব্যবসা চলতো সারা বছর। জানা গেছে- হিসাবের খাতা হাল নাগাদবিস্তারিত পড়ুন

দেবহাটায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার!

সাতক্ষীরার দেবহাটায় প্রথম শ্রেনীর ছাত্রী(৬) কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক কিশোর (১৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ভিকটিম শিশু ও অভিযুক্ত কিশোর উভয়েই উপজেলার দক্ষিন সখিপুর গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার (১২ মে) বিকেলে বাড়ির পাশ্ববর্তী পরিত্যক্ত কাঠ মিলের পাশে খেলার সময় ভিকটিম শিশুটিকে ওই কিশোর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ওই ছাত্রীর আত্নচিৎকারে তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ওই কিশোর। পরে ভিকটিমকে উদ্ধার করে দেবহাটাবিস্তারিত পড়ুন