বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৬ বাংলাদেশী যুবক

বেনাপোল প্রতিনিধি : ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ১৬ বাংলাদেশী যুবক। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ রোববার বিকাল ৫টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেছেন। ফেরত আসারা হলেন- বুলবুল আহমেদ, মহসিন শেখ, আবুল হোসেন, মাসুম বিল­াহ, রেজাউল খান, শাহজালাল, হাসান হালদার, নাজমুল ইসলাম, মাসুদ তালুকদার, জুলহাস শেখ, রাশেদ মোড়ল, রাশেদুল ইসলাম, সাইদুজ্জামান, আবু মুসা, মিজানুর রহমান ও মাহবুল শিকদার। এদের বাড়ী সাতক্ষীরা, খুলনা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।বিস্তারিত পড়ুন

আশাশুনি সরকারি কলেজে সাবেক চেয়ারম্যানের বৃক্ষ রোপন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সরকারি কলেজকে বনায়ন ও সুন্দর সুসজ্জিত ফুলেফলে ভরে তুলতে কলেজ কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন কর্মর্সূচির সাথে একাত্বতা ঘোষণা করে সাবেক ইউপি চেয়ারম্যান এম শাহজাহান আলী ব্যক্তিগত ভাবে বৃক্ষ রোপন করেছেন। রবিবার সকালে তিনি কলেজে গিয়ে কে লজ কর্তৃপক্ষকে সাথে নিয়ে বৃক্ষরোপন করেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ কলেজের শিক্ষকমনন্ডলীকে সাথে নিয়ে কলেজ ক্যাম্পাসকে সুন্দর ও পরিপাটি রুপে গড়ে তলছেন। ইতিমধ্যে কলেজ ক্যাম্পাস নানা রঙের ফলে সুশোভিত হয়ে নান্দনিকবিস্তারিত পড়ুন

আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

জি.এম আল ফারুক, আশাশুনি : আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন’২৩ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার প্রধান শিক্ষক মমিনুল ইসলাম। সরকারি প্রিজাইডিং অফিসার ছিলেন জি, এম আব্দুল করিম ও মোস্তফা বাকী বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচন কমিশনার আমানুল্লাহ। সহ নির্বাচন কমিশনার জেলা সম্পাদক আব্দুল মালেক গাজী ও আব্দুর জব্বার। নির্বাচনে মোট ৬০৯ জন ভোটের মধ্যেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি আটক

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রবিবার(১০ সেপ্টেম্বর) অভিযান চলাকালে পৌর সদরের গোপীনাথপুর এলাকা থেকে একই গ্রামের শুকুর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেনকে(৩৬) ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তালা-কলারোয়ায় বিভিন্ন এলাকায় আ.লীগ নেতা স্বপনের পক্ষে প্রচারণা

দীপক শেঠ, কলারোয়া : মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন তুলে ধরতে তালা উপজেলার বিভিন্ন এলাকায় ভিন্ন ধারায় প্রচার- প্রচারণা ও জনসংযোগের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে রবিবার( ১০ সেপ্টেম্বর) সকাল থেকে তালা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে ওই প্রচার- প্রচারণা চালানো হয়। কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন

কেশবপুরে ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ৪১তম বিসিএস পরীক্ষায় উপজেলার চূড়ান্ত সুপারিশপ্রপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলাবিস্তারিত পড়ুন

কেশবপুরে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী পালিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : কেশবপুর পৌরসভা ও সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে সনাতন ধর্মের যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী-২০২৩ উপলক্ষে বুধবার সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের কালীতলা মন্দির প্রাঙ্গনে কেশবপুর সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাধব বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, পৌর মেয়রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নে মাসিক দরবার অনুষ্ঠিত

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরা পুরাতন জমিদার বাড়িতে অবস্থিত ৩০ আনসার ব্যাটালিয়ন এর মাসিক দরবার অনুষ্টিত হয়েছে। দরবারের প্রাক্কালে ব্যাটালিয়নের কোয়াটার গার্ডে অস্ত্রসহ গার্ড সালাম গ্রহণ করেন পরিচালক এনামুল খাঁন। পরে দরবারে উপস্থিত ব্যাটলিয়ন সদস্যদের উদ্দেশ্যে পরিচালক এনামুল খাঁন বলেন, কোন ব্যাটালিয়ন সদস্য কারো বিরুদ্ধে কোন প্রকার মিথ্যা বা বানোয়াট অভিযোগ করবেন না। অভিযোগ মিথ্যা প্রমান হলে অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারী ইউনিফর্ম, সরকারী যে কোন মালামাল বাইরেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বৈকারী সীমান্তে ৭ কেজি সোনাসহ দুইজন আটক

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরার বৈকারি সীমান্তে সাড়ে সাত কেজি স্বর্ণসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের বাবর আলীর ছেলে মোঃ তুহিন (২০) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, সকালে বৈকারী বিওপির এলাকাধীন সীমান্ত পিলার ৭/৪৮বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উৎসব উৎযাপিত হয়েছে। সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমী উৎসব উৎযাপিত হয়। বুধবার(৬ সেপ্টেম্বার) প্রভাতে তুলশিডাঙ্গা গোয়ালঘাটা পূজামন্ডপে নাম সংকীর্ত্তন ও শ্রীমদ্ভাগবত গীতাপাঠের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়। সকাল ১১ টায় ভগবত আলোচনা ও ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য তুলে ধরে আলোচনা শেষে বর্ণাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনায় অতিথি হিসাবে অংশগ্রহন করেন উপজেলাবিস্তারিত পড়ুন