সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নে মাসিক দরবার অনুষ্ঠিত

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরা পুরাতন জমিদার বাড়িতে অবস্থিত ৩০ আনসার ব্যাটালিয়ন এর মাসিক দরবার অনুষ্টিত হয়েছে। দরবারের প্রাক্কালে ব্যাটালিয়নের কোয়াটার গার্ডে অস্ত্রসহ গার্ড সালাম গ্রহণ করেন পরিচালক এনামুল খাঁন। পরে দরবারে উপস্থিত ব্যাটলিয়ন সদস্যদের উদ্দেশ্যে পরিচালক এনামুল খাঁন বলেন, কোন ব্যাটালিয়ন সদস্য কারো বিরুদ্ধে কোন প্রকার মিথ্যা বা বানোয়াট অভিযোগ করবেন না।

অভিযোগ মিথ্যা প্রমান হলে অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারী ইউনিফর্ম, সরকারী যে কোন মালামাল বাইরে কোন সিভিল লোককে দেওয়া যাবেনা। তিনি সৈনিকদের একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন।

পরিচালক এনামুল খাঁন যে কোন ব্যক্তিগত বা পেশাগত সমস্যার ক্ষেত্রে সিনিয়র সদস্য, কোম্পানী কমান্ডার, সহকারী পরিচালক অথবা পরিচালক এর সাথে আলোচনা করার নির্দেশনা দেন। তিনি বলেন বিদ্যুৎ ও পানির ব্যবহারে মিতব্যয়ী হতে হবে, কোন প্রকার অপচয় করা যাবেনা। সদর দপ্তর কর্তৃক প্রদত্ত মেন্যু অনুযায়ী মেসে খাবার সরবরাহ করতে হবে। সৈনিকদের শৃংঙ্খলার মান বজায় রাখা, সময়মত পরিবার পরিজনের সাথে যোগাযোগ রাখা, স্থানীয় জনগনের সাথে সু-সম্পর্ক বজায় রাখা, ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি মেনে চলা এবং মহাপরিচালক এর নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি দরবারে আগামী জাতীয় সমাবেশ ২০২৩ উপলক্ষে পদক ও পুরষ্কারের প্রস্তাব প্রেরণের লক্ষ্যে কৃতিত্বপূর্ণ ও উল্লেখযোগ্য কার্যক্রমগুলো সংরক্ষণ করে যথাসময়ে অফিসে দাখিল করতে বলেন। ব্যাটালিয়নের সকল অব্যবহৃত স্থানে ও পুকুর পাড়ে শাক-সবজি রোপণের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানিয়ে রোল কল ও অন্যান্য সকল কার্যক্রমে যথাসময়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার নির্দেশনা দেন।

দরবার শেষে ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার মোঃ আলমগীর হোসেনকে চাকুরী হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং তাকে পরিচালক ও ব্যাটালিয়ন অফিস ষ্টাফদের পক্ষ থেকে ক্রেস্ট ও পুরুস্কার প্রদান এবং তার পরিবারসহ সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়।

পরিচালক এনামুল খাঁন ৩০ আনসার ব্যাটালিয়নে তার ১৩ তম মাসিক দরবার অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশে গত এক মাসের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন। তিনি দরবরে উপস্থিত কারো কোন পয়েন্ট ও ইউনিটের সমস্যা জানতে চাইলে, এপিসি মোঃ আবদুছ সোবাহান, হাবিলদার মোঃ জিল্লুর রহমান, নায়েক মোঃ নজরুল ইসলাম, ল্যান্স নায়েক মোঃ রাহাতুল ইসলাম ও ব্যাটালিয়ন আনসার মোঃ গোলাম মোস্তফা বিভিন্ন বিষয় তুলে ধরেন। উল্লেখিত সমস্যা পর্যায়ক্রমে সমাধানের জন্য পরিচালক আশ্বাস দেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাটালিয়ন আনসার মোঃ শওকত হোসাইন।

তিনি ইউনিটের যে সকল ব্যাটালিয়ন আনসার সদস্য অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করেন এবং এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি যে সকল ব্যাটালিয়ন আনসার সদস্য, কর্মকর্তা, কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং পরম করুণাময় আল্লাহ তা’য়ালার দরবারে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। উক্ত দরবার অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন কোম্পানী কমান্ডার মাইনুল হাসান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইচপাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন
  • সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প
  • মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি