মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বৈকারী সীমান্তে ৭ কেজি সোনাসহ দুইজন আটক

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরার বৈকারি সীমান্তে সাড়ে সাত কেজি স্বর্ণসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের বাবর আলীর ছেলে মোঃ তুহিন (২০) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, সকালে বৈকারী বিওপির এলাকাধীন সীমান্ত পিলার ৭/৪৮ এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বৈকারী সরদারপাড়া এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে।

এমন তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির নায়েক মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান করে। একপর্যায়ে দুটি মোটরসাইকেলে থাকা তুহিন ও সজিবকে আটক করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৩১ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলিগ্রাম। তার মূল্য ধরা হয়েছে, ছয় কোটি ত্রিশ লাখ ছিয়াশি হাজার চারশ আটাত্তর টাকা। এবিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা