রবিবার, জুলাই ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঈদের আগেই অস্থায়ী দোকান বসবে বঙ্গবাজারে

আগুনে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে ঈদের আগে অস্থায়ীভাবে বসে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারেন সেজন্য দ্রুত পোড়া স্তুপ পরিষ্কার করা হবে। ক্ষতিগ্রস্ত মালিক ও ব্যবসায়ীদের দুটি তালিকা করতে বলা হয়েছে। তালিকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে আগুনে পোড়া বঙ্গবাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এর আগে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মালিক সমিতির সঙ্গেবিস্তারিত পড়ুন

ব্যালট-ইভিএম কোনটাতেই শতভাগ সুষ্ঠু ভোট সম্ভব নয় : সিইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বা ইভিএম-এ যেকোনো পদ্ধতিতে শতভাগ সুষ্ঠু ভোট সম্ভব নয়। আর ব্যালট কিংবা ইভিএম নির্বাচনে বড় চ্যালেঞ্জও নয়। বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ব্যালট পেপারে ভোট করার সিদ্ধান্ত কোনো চাপে নয়। এটি কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ব্যালটের চেয়ে ইভিএম বেশি নিরাপদ।বিস্তারিত পড়ুন

শ্যামনগরে সড়ক নির্মাণে ব্যবহার হচ্ছে আমা ইট-ভাটার রাবিশ!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয় থেকে কালিন্দি নদীর মোড় পর্যন্ত ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ৩ কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণে চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কটির নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে আমা ইট ও ভাটার রাবিশ। ১০ সহস্রাধিক মানুষের চলাচলের জন্য জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি নির্মাণে চরম দুর্নীতির আশ্রয় নেওয়া হলেও কর্তৃপক্ষ নিশ্চুপ হয়ে আছে। অভিযোগ আছে, উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের সঙ্গে যোগসাজশে ঠিকাদার এই রাস্তাটি নির্মাণেবিস্তারিত পড়ুন

ধ্বংসস্তূপ বঙ্গবাজার, পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন

বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। বঙ্গবাজারের প্রতিটি দোকানে ঈদকে সামনে রেখে নতুন করে কাপড় মজুদ করেন ব‌্যবসায়ীরা। আগুনে সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা আহাজারি করছেন। মার্কেটের ব্যবসায়ী আশিক মিয়া বলেন, ঈদ উপলক্ষে লাখ লাখ টাকার মালামাল তুলেছিলাম। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। এখন আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। তার মতো এ সময় শতবিস্তারিত পড়ুন

বঙ্গবাজারের আগুন বাড়ছেই, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপবিস্তারিত পড়ুন

বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। এ ছাড়া অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাফি আল ফারুক বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ৭টা ৪৫ এ যোগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের আট নেতাকর্মী আটক

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার খানপুর জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, সেখানে নাশকতার পরিকল্পনায় গোপন মিটিং করছিল তারা। আটককৃতরা হলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হুদা (৬২), জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান (৫০), সদর উপজেলা যুবদল আহ্বায়ক নজরুল ইসলাম (৪০), জামায়াত নেতা জামশেদ আলম (৬০), ফজর আলী সানা (৬৪), হাফিজ সরদার (৬০), মোশাররফ হোসেন (৬২) ও শিবির নেতাবিস্তারিত পড়ুন

যানজটে নাকাল সাতক্ষীরা পৌরবাসি

যানজটে নাকাল সাতক্ষীরা পৌরবাসি। ইট-পাথরের এই ছোট্ট শহরে জীবিকার তাগিদে কর্মের আশায় প্রতিনিয়ত গ্রাম থেকে আসছেন হাজারো মানুষ। শহরে এসে কেউ ভ্যান, ব্যাটারি ভ্যান, ইজিবাইক, গ্রামবাংলা, মাহিন্দ্রা থ্রি-হুইলার, মোটরবাইকসহ প্রায় ১৭-১৮ প্রকার যানবাহন চালাচ্ছেন। পিচ এই পথটারে বড় ভালোবেসে ফেলেছেন তারা। আর এজন্য বাড়ছে সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলোতে যানজট। এতে করে ভোগান্তি পেতে হচ্ছে বিভিন্ন পেশাজীবী মানুষকে। যানজটের কারণে পথচারী যাত্রীদের দুর্ভোগ সীমাহীন। পথে হয় দেরি। তাই যানজটে ক্লান্ত মন যেনোবিস্তারিত পড়ুন

এইচএসসির টেস্ট পরীক্ষা শুরু ৩০ মে

২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা আগামী ৩০ মে থেকে শুরু হবে। ২১ জুন পর্যন্ত এ পরীক্ষা চলবে। এসময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা দিতে কলেজগুলোর অধ্যক্ষদের বলেছে শিক্ষা বোর্ডগুলো। কলেজগুলোকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে এইচএসসির টেস্ট পরীক্ষা শুরুর কথা ছিলো। তা এক মাস পিছিয়ে দেয়া হলো। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত আদেশেবিস্তারিত পড়ুন

অনুভূতি || আরিফ হোসেন (ইমরান)

অনুভূতি আরিফ হোসেন (ইমরান) আমি কোনো লেখক না ৷ যে গল্প রচনা করবো৷ কিন্তু কিছু কিছু মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায়, যার ফলে সেই মানুষটা লেখকের স্বাধটা গ্রহন করতে পারে৷ আমি ও সেই মানুষ গুলোর বাইরে না৷ বয়সটা তো আর বাধা মানে না৷ যতবার বলি অমন করবো না, ওসব চিন্তা মাথায় আনবো না৷ কিন্তু সবই যেন মুখে মুখে ৷পালন করার বেলায় লবডঙ্ক৷ কারণ বয়সটা তো আর আমার কথা শোনেনা৷বিস্তারিত পড়ুন