Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সুপেয় পানি পাচ্ছে না বিশ্বের ২৩০ কোটি মানুষ

বিশ্বের প্রায় ২৩০ কোটি মানুষ সুপেয় পানির অভাবে রয়েছে। এছাড়া বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক (৩৬০ কোটি) মানুষের নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা বলে জানিয়েছে বিশ্বব্যাংক। শুক্রবার রাতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়নকে হুমকির মুখে ফেলছে পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সংকট। অনিরাপদ পানির প্রভাব ঠেকাতে প্রতিবছর বৈশ্বিক ব্যয় ৫০০ বিলিয়ন মার্কিন ডলার। জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে খরা ও বন্যাবিস্তারিত পড়ুন
আমি খুশি, আমার সন্তানেরা টিকটক ব্যবহার করতে পারে না : ট্রুডো

বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক কানাডায় নিষিদ্ধ করার পর এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমার সন্তানেরা আর টিকটক ব্যবহার করতে পারে না। এ জন্য আমি ভীষণ খুশি। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, কানাডা সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২৪ মার্চ) কানাডার অটোয়াতে বাইডেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন জাস্টিন ট্রুডো। সেখানে তিনি বলেন, ‘টিকটককে ঘিরে আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের ব্যবহারকারীদের তথ্যবিস্তারিত পড়ুন
ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ

ডিএমপির কনস্টেবল থেকে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার ১২৬ জন মাদকাসক্ত হিসেবে শনাক্ত হয়েছেন। চাকরিচ্যুত হয়েছেন ১১৬ জন। এ ছাড়া ব্যবস্থা নেওয়ার আগে একজন মারা গেছেন এবং আরেকজন অবসরে চলে গেছেন। বাকি আটজন শাস্তি দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুলিশকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল রাখতে এ পরীক্ষা চালু রাখা জরুরি। পুলিশ সদস্যদের মাদকমুক্ত করতে তিন বছর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা শুরু হয়। ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, ডোপবিস্তারিত পড়ুন
আমদানি শুল্ক কমলেও চিনির দাম কমছে না

আমদানি শুল্ক কমলেও বাজারে চিনির দাম কমছে না। সরকার গত ৭ মাসে চিনির দাম চারবার বেঁধে দিয়েও বাজারের লাগাম টানতে পারেনি। উল্টো শুল্ক কমানোর পর সরকারি হিসাবে চিনির দাম আরও ২ শতাংশ বেড়েছে। ব্যবসায়ীদের দাবির মুখে শেষমেশ শুল্ক কমায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এত কিছুর পরও সরকারের বেঁধে দেওয়া দামে চিনি পাওয়া যাচ্ছে না। কয়েক দিন আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী আশা প্রকাশ করেছেন যে রোজার মধ্যে চিনির দাম কেজিতে ৫ টাকাবিস্তারিত পড়ুন
সেই স্ক্যান্ডাল ইস্যুতে প্রভাকে লিগ্যাল নোটিশ

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ভাইরাল সেই ভিডিও স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমাপ্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদীন মাযহারী নামে কুমিল্লার এক আইনজীবী। জবাব না দিলে ভাইরাল হওয়া স্ক্যান্ডালের কারণে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করার ঘোষণা দেন ওই আইনজীবী। গত বৃহস্পতিবার ডাক বিভাগের রেজিস্ট্রি ৫১৪ নম্বর রশিদের মাধ্যমে এডি (প্রাপ্তিস্বীকার) সহ লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশটি অভিনেত্রী সাদিয়া জাহানবিস্তারিত পড়ুন
গোপালগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিলো ফরিদপুরের এসএসসি পরীক্ষার্থী মুন্নি

গোপালগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মুন্নী খানম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় রেলক্রসিং এ ঘটনা ঘটে। সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার পান্নু শেখের মেয়ে এবং মালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফিরোজ আলম তার পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, মেয়েটি পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট মদিনাপাড়া বোনের বাড়িতে যাচ্ছিলো।বিস্তারিত পড়ুন
ইফতারে কলা খাওয়ার উপকারিতা

পুষ্টিকর খাবারের তালিকায় শুরুর দিকেই থাকে বিভিন্ন ফলের নাম। ফলমূল মানে অনেক দাম। তবে কম দামি খাবারে রয়েছে বেশি পুষ্টি। তার মধ্য অন্যতম হলো কলা। অল্প খরচে অধিক পুষ্টি এবং কম সময়ে শক্তি জোগানোর কাজে কলা ভীষণ কার্যকরী। এতে থাকে মিনারেল, ভিটামিন ও ফাইবার। এসব উপাদান শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া কলায় থাকে প্রচুর পটাশিয়াম। একটি মাঝারি মাপের কলায় প্রায় ৪০০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এই উপাদান হৃদযন্ত্র ভালো রাখতে কাজ করে।বিস্তারিত পড়ুন
ইফতারের জন্য সহজে তৈরি করুন চিড়ার চপ

মাহে রমাদানের বাকি আর কয়েকদিন। আসন্ন রমজানের খাবারের তালিকায় চিড়া থাকেই। চিড়ার শরবত বা চিড়ার তৈরি বিভিন্ন ডেজার্ট ইফতারে রাখা হয়। তবে চিড়া দিয়ে তৈরি করা যায় সুস্বাদু চপও। ইফতারে বিভিন্ন ধরনের চপ খাওয়া হয় নিশ্চয়ই? সেই তালিকায় রাখতে পারেন চিড়ার চপ। এটি তৈরি করা খুব সহজ। চলুন জেনে নেওয়া যাক রেসিপি: তৈরি করতে যা লাগবে: চিড়া- ১কাপ পেঁয়াজ কুচি- ১/২ কাপ কাঁচা মরিচ কুচি- স্বাদমতো গোল মরিচ গুঁড়া- স্বাদমতোবিস্তারিত পড়ুন
কিসমিস ভেজানো পানিতে রয়েছে যে উপকারিতা

মুখ মিষ্টি করার জন্য অনেকেই এমনি এমনি কিসমিস খান। তবে কিসমিসের পানির যে কত উপকারিতা রয়েছে তা অনেকেই হয়তো ঠিকভাবে জানেন না। কিসমিস একটি স্বাস্থ্যগুণ সম্পন্ন খাবার। কিসমিসের পুষ্টিগুণ আরও ভালোভাবে পাওয়া যায় কিসমিস ভেজানো পানি পান করলে। জেনে নিন ৭ দিন কিসমিস ভেজানো পানি খেলে শরীরে কি উপকারগুলো হয়: ১. কিসমিস ভেজানো পানিতে রয়েছে কার্বোহাইট্রেট, যা এনার্জি জোগায়। গবেষণায় দেখা গিয়েছে যে, কিসমিস ভেজানো পানি খেলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়াবিস্তারিত পড়ুন
রমজানে বাজার নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থার ৭ সুপারিশ

পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত দফা সুপারিশ করেছেন গোয়েন্দারা। একটি বিশেষ গোয়েন্দা সংস্থা সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ে একটি প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে খেজুর, চিনি ও ভোজ্যতেলের ঘাটতির কথা বলা হয়েছে। প্রতিবেদনে সাত দফা সুপারিশে বলা হয়েছে- বাজার মনিটরিংয়ের জন্য যেসব সংস্থা কাজ করছে প্রতিদিন তাদের সাফল্যের বিবরণসহ কার্যক্রম নির্ধারিত ছক অনুযায়ী কেন্দ্রীয় মনিটরিং সেলকে অবহিত করতে হবে। এলসিতে নির্ধারিত সমুদয় পণ্য খাদ্য আমদানি করা হয়েছে কিনা তা কঠোরভাবে মনিটরিং করতে হবে।বিস্তারিত পড়ুন

