সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় “বেত্রবতী ব্রিজ” নির্মাণে ভূমি অধিগ্রহন জঠিলতার নিরসন

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় দীর্ঘদিন পর ভূমি অধিগ্রহন জঠিলতার অবসান শেষে বেত্রবতী ব্রিজ নির্মাণ কাজের অগ্রগতি লক্ষ করা যায়।

জানা গেছে, সাতক্ষীরা জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বুধবার (২৩ আগষ্ট) সকাল ১১ টার দিকে বেত্রবতী ব্রিজ সংলগ্ন জমি অধিগ্রহনে পার্শ্ববর্তীর জমির দখল সীমানা নির্ধারন করা হয়েছে।

উপজেলার পৌরসভাধীন ঝিকরা ও মুরারীকাটি মৌজার আওতায় ব্রিজের এপ্রোস সড়ক নির্মাণে সরকারিভাবে প্রায় ১ একর ১০ শতক জমি সিমানা পিলার দিয়ে অধিগ্রহন করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের ভূমি অধিকরণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায়ের নেতৃত্বে ভূমি অধিগ্রহনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দীন, সার্ভেয়ার সোহেল হোসেন, ব্রিজ নির্মাণ ঠিকাদারি সংস্থা মোজাহার এন্টারপ্রাইজের প্রতিনিধি রাশিদুল ইসলাম মিঠু সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা সহ ব্রিজ সংলগ্ন জমির স্বত্বাধিকারীগণ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

রবিবার(২৭ আগষ্ট) ব্রিজ সংলগ্ন সরকারি অধিকরণকৃত জমিতে নির্মিত সকল বাড়ি, ও দোকানঘর উচ্ছেদকরণে মাইকিং করে নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান।

প্রসঙ্গত: কলারোয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত চলাচলে অযোগ্য ভঙ্গুর বেত্রবতী ব্রিজটি দীর্ঘদিন পর নির্মাণের জন্য জমির অধিগ্রহন জঠিলতা নিরসন শেষে নতুন করে ব্রিজ নির্মাণের যে অগ্রগতি হয়েছে এজন্য কলারোয়াবাসি সড়ক ও জনপথ অধিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন