মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কিংবদন্তি শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ ৮ম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শিক্ষাবিদ প্রয়াত আলহাজ্জ্ব শেখ আমানুল্লাহ( স্যার) ৮ম মৃত্যুবার্ষিকী পালনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে বহস্পতিবার(২৪ আগষ্ট) সন্ধ্যায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন পাবলিক ইনিসটিউটের সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক শামছুল হক, কপাই নেতা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক নেতা ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা আব্দুল করিম সহ শিক্ষকমন্ডলী ও সূধিবৃন্দ।

আগামী ৩১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯টায় কিংবদন্তি শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ ৮ম মৃত্যুবার্ষিকীতে মরহুমের নিজ গ্রাম ঝাঁপাঘাটে অবস্থিত সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে জানা যায়।

পরে সকাল ১০ টায় মরহুমের হাতে গড়া প্রতিষ্ঠান সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় চত্বরে( হেড স্যারের) স্মৃতিচারণ ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে বলে প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত