সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ৬ দিন ব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণের সমাপনী

নিজস্ব প্রতিনিধি : লিডার্সের প্রধান কার্যালয়ে বৃহস্পিবার বিকাল ৩:৩০টায় সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ও আয়বর্ধক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো. আক্তার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, শ্যামনগর, সাতক্ষীরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়, শ্যামনগর, সাতক্ষীরা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব রনজিৎ কুমার বর্মন, কার্যনির্বাহী সদস্য, লিডার্স ও সিনিয়র শিক্ষক, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সকল অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন। ৬ দিন ব্যাপী প্রশিক্ষণটি আয়োজনে সহযোগিতা করেছে লিডার্স।

লিডার্সের জলবায়ু ও অভিযোজন জ্ঞানব্যবস্থাপনা কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণে গাবুরা, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের ২১ জন নারী ও ১১ জন পুরুষ, মোট ৩২ জন প্রান্তিক প্রশিক্ষণার্থীদের নিয়ে উক্ত প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়ন ও আয় বৃদ্ধির পথ সৃষ্টি হবে। এরকম প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে” ।

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের সুন্দরবন অঞ্চলকে বিভিন্ন সংকটের সামনে দাঁড় করাচ্ছে। সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে দরকার তাদের দক্ষতা বৃদ্ধি ও কারিগরি সহযোগিতা। এরকম বিকল্প আয়বর্ধক প্রশিক্ষণই পারে প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন