Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আট মাসে সাতক্ষীরা’র চিত্র বদলে দিলেন এসপি মনিরুজ্জামান

পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা রয়েছে। সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন আট মাস আগে সাতক্ষীরা যোগদান করা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। যোগদানের পর থেকেই তিনি একে একে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। তার প্রচেষ্টায় জেলার পুলিশের সর্বস্তরে এসেছে ব্যাপক পরিবর্তন। জনসাধারণের দোরগোড়ায় আধুনিক পুলিশিং সেবা পৌঁছে দিতে রাত-দিন নিরলস কাজ করে চলেছেন তিনি। পুলিশের রুটিন ওয়ার্কের বাইরেও সাহসী পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান দিন-রাত কাজ করে যাচ্ছেন দেশ এবং জাতির কল্যাণেরবিস্তারিত পড়ুন
নড়াইলে উৎসবমূখর পরিবেশে বর্ষবরণ উদযাপন

নড়াইলে উৎসবমূখর পরিবেশে বর্ষবরণ উদযাপিত। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি¯œানে শুচি হোক ধরা’ কবিগুরুর এ পংক্তিকে সামনে রেখে নড়াইলে নানা আয়োজনে চলছে বর্ষবরণ। উৎসবমূখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪৩০। এ উপলক্ষে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পর্ষদের আয়োজনে (শুক্রবার) সকালে সুলতান মঞ্চে অনুষ্ঠিত হয় প্রভাতী সংগীত ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে দিবসের শুভসূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর, পুলিশবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপন

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বরে বেলুল ও ফেস্টুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। পরে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’বিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা

বাংলা নববর্ষ -১৪৩০ উদযাপন উপলক্ষে যশোরের শার্শায় প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এক আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। অন্যন্যদের মধ্যে উপস্থিতবিস্তারিত পড়ুন
দেশগ্রাম’র ইফতার মাহফিল, আলোচনা সভা ও শাহীনা রব স্মৃতি পদক প্রদান

দেশগ্রাম মিডিয়া সেন্টারের আয়োজনে জাতীয় পত্রিকার দেশগ্রাম এর ইফতার মাহফিল আলোচনা সভা এবং শাহীনা রব স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান ১১ এপ্রিল রাজধানীর তোপখানাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন এবং উদ্বোধক ছিলেন দেশগ্রাম এর উপদেষ্টা সম্পাদকবিস্তারিত পড়ুন
শ্যামনগরে উদ্ভাবনী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে সবজি বীজ ও সার বিতরণ

জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় কৃষিতে সংকট দিন দিন বাড়ছে। এই সংকট কাটিয়ে উঠতে কৃষকদের অভিযোজন চর্চা বাড়াতে ১০ ও ১১ এপ্রিল ২ দিন ব্যাপী কাঁঠালবাড়িয়া গ্রামে সাজুর মোড় সংলগ্ন মাঠে উদ্ভাবনী কৃষি মেলার আয়োজন করেছে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন জলবায়ু অধিপরামর্শ ফোরাম। বিকাল ৪:০০ টায় এই উদ্ভাবনী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে স্টল প্রদর্শনকারীদের পুরষ্কার বিতরন ও ক্রেস্ট দেওয়া হয়েছে এবং সেরা কৃষক কৃষাণী নির্বাচন করে পুরষ্কার ও ক্রেস্ট দেওয়া হয়েছে। পুরষ্কারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কাজী এরতেজা হাসানের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কর্মসূচি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআই’র পরিচালক ড. কাজী এরতেজা হাসান। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন আর-রশিদের সভাপতিত্বে ও আওয়ামী লীগের কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ১০ বোতল ফেনসিডিল সহ মাদকসম্রাট খোকন আটক

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোতালেব হোসেন খোকন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই মাদক ব্যবসায়ী উপজেলার বাজার গ্রামের জিন্নাত আলী সরদারের ছেলে। থানা সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ এপ্রিল) রাত ৯ টার দিকে থানার উপ-পরিদর্শক নাকিব পান্নু সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলতলা টু কালিগঞ্জ থানা সড়কের এম এম প্লাজার নিচ থেকে তাকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল সহবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত, স্বামী আহত

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রেহানা পারভিন(২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী শেখ নয়ন আহমেদ (৩৫)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের বাসিন্দা। নয়ন আহম্মেদ এর বাবার নাম শাহীন শেখ। জনতা ঘাতক ট্রাকটি(যশোর-ট- ১১-৩৩১৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ নয়ন আহম্মেদ তার স্ত্রী রেহানা পারভিনকেবিস্তারিত পড়ুন
নারীকে শালিসে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় সাতক্ষীরায় মানববন্ধন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামে নারীকে বেআইনী শালিসে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতেদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংস্থা স্বদেশ, আইন ও শালিস কেন্দ্র-আসক, এইচআরডিএফ-সাতক্ষীরা, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা শাখা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এমএসফ, সাতক্ষীরা’র উদ্যোগে ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আবদুর রাজ্জাক পার্কে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদবিস্তারিত পড়ুন

