Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে গ্যাস লাইট বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ড, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

নড়াইলে গ্যাস লাইট বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডে ৫টি পরিবারের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি। নড়াইলের শামুকখোলা গ্রামে আগুনে ৫টি পরিবারের ছোট-বড় ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (১১ এপ্রিল) নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের শহিদ মোল্যার রান্না ঘরে চুলার পাশে থাকা গ্যাস লাইট বিস্ফোরিত হয়ে সৃষ্ট অগ্নিকান্ডে শহিদ মোল্যার ২টি ঘর, শফিক মোল্যার ৩টি ঘর, তবিবর মোল্যারবিস্তারিত পড়ুন
গরমে হাঁসফাঁস : দাবদাহে পুড়ছে ৫২ জেলা

টানা কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ জেলায় মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বিরাজ করছে। এসব এলাকায় এখন গরমে হাঁসফাঁস অবস্থা। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও ঢাকাসহ দেশের ৫২টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং পরবর্তী তিন দিন এই তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন
মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৫৩

অভ্যুত্থান বিরোধীদের দুর্গ হিসেবে খ্যাত সেন্ট্রাল টাউন সাগাইংয়ে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। মঙ্গলবার এই হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে সাগাইং এলাকার বাসিন্দাদের উদ্ধৃত করে এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা। সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ দখলের পর এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে ধারণা করা হচ্ছে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আল জাজিরার প্রতিবেদক টনিবিস্তারিত পড়ুন
যেসব কারণে বাতিল হলো ইভিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বের অর্থনীতিতে চলছে সংকট। বেড়েছে ডলারের দামও। এর মধ্যেই ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।তবে এবারের নির্বাচনে ইভিএম-এ ভোটগ্রহণের কথা থাকলেও দেশের আর্থিক সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে পুরোনো মেশিন মেরামত ও নতুন মেশিন কেনার প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুই লাখ ইভিএম মেশিন কিনতে আট হাজার ৭১১বিস্তারিত পড়ুন
নতুন দলের নিবন্ধন
প্রাথমিক বাছাইয়ে টিকল গণঅধিকার পরিষদসহ ১২ দল

নিবন্ধন চাওয়া নতুন দলগুলোর আবেদন যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১২টি রাজনৈতিক দলকে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।এখন এসব দলের মাঠপর্যায়ের অফিসের খোঁজ নেবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান। প্রাথমিক বাছাইয়ে টিকা দলগুলো হলো: এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টিবিস্তারিত পড়ুন
বেনাপোলে বন্ধন এক্সপ্রেস ট্রেনে টাস্কফোর্সের অভিযান

বেনাপোল রেল ষ্টেশনে কোলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে টাস্কফোর্সের অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যসহ ৫ জনকে আটক করেছে। রবিবার সকালে বেনাপোল রেল ষ্টেশনে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ ১১ লক্ষ টাকা ও বিজিবি ১০ লক্ষ টাকা এছাড়াও কাস্টমস বিপুল পরিমাণ মদ ও কসমেটিকস আটক করেছে। বেনাপোল কাস্টমসের পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন, উপ-কমিশনার তানভীর আহম্মেদ, জেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। “অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনির্মাণ করি” এই শ্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী,গণনারী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। নারী পুরুষের সমতাপূর্ণ একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মানবিক যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭০ সালে ৪ঠা এপ্রিল কবি সুফিয়া কামালের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহিরা পরিষদ। আজ এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অভিনন্দন জানাই সমগ্র দেশবাসী, সংগঠনের সকল শুভানুধ্যায়ী, নাগরিক সমাজ, সংস্কৃতিজন, গনমাধ্যম,গনতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল,গনতন্ত্রবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় রেললাইন, নৌবন্দর, বিশ্ববিদ্যালয় সহ ২১ দফা দাবীতে নাগরিক সংলাপ

সাতক্ষীরায় রেললাইন, বসন্তপুর নৌবন্দর, পাবলিক বিশ্ববিদ্যালয়, পর্যটনসহ ২১ দফা দাবীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল ২০২৩) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল। সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পর দীর্ঘদিনেও নাভারন-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন প্রকল্পের কাজ শুরু হয়নি। বসন্তপুর নৌবন্দর স্থাপনের সংরক্ষক নিয়োগ করে গেজেট প্রকাশিত হলেও দৃশ্যত আর কোন কার্যক্রম নেই। সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাপা নেতা আশরাফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল

দেশের অব্যাহত সুখ-শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য সংহতি কামনা করে জেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ঠিকাদার আশরাফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ায় ঠিকাদার আশরাফ আলীর বাসভবন সংলগ্ন চত্ত¡রে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া এলাকার প্রত্যেকটি মসজিদে এ উপলক্ষে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখবিস্তারিত পড়ুন
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে ইফতার মাহফিল

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রতিষ্ঠান চত্বরে কপাই সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা ও দোয়ানুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আয়ুববিস্তারিত পড়ুন

