শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা

কালিগঞ্জ প্রেসক্লাবের জরুরি কার্যনির্বাহী সভা শনিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেনের সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের সমসাময়িক বিষয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতামত পেশ করে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, সহ-সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মোখলেছুর রহমান মুকুল, ফজলুল হক প্রমুখ।

এ সময় তারা বলেন, কালিগঞ্জ উপজেলা এলাকার চিহিৃত একটি দালাল চক্র প্রেসক্লাবের সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন অপতৎরতা চালিয়ে যাচ্ছে। তারা নিজেদেরকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে তদবির বাণিজ্যসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সর্বদা ব্যস্ত থাকে। আবার তারাই কালিগঞ্জে মূল ধারার সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে প্রশাসন, জনপ্রতিনিধি ও সূধী সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। তাদেরকে রুখতে না পারলে সাংবাদিক সমাজকে প্রতিনিয়ত বিব্রতকর অবস্থায় পড়তে হবে। প্রেসক্লাবের নাম ব্যবহার করে যারা অনিয়ম ও দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের পাশাপাশি সাতক্ষীরা আদালতে চলমান প্রেসক্লাবের মামলা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জরুরি এ সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সামাজিক আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বিষ্ণুপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। তার রূহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড