সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মণিরামপুরে বিদ্যালয়ের ছাদের পলেস্তারা ধসে ৩ ছাত্রী আহত

যশোরের মণিরামপুর উপজেলার টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দোতলার শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা ধসে তিন ছাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে ষষ্ঠ শ্রেণির পাঠদান চলার সময় এ ঘটনা ঘটে। আহত ছাত্রীদের মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত তিন ছাত্রী হলো- ষষ্ঠ শ্রেণির পূর্ণা দাস, সোনালী আক্তার ও জান্নাতুল ফেরদৌস। এদিকে ছাদের পলেস্তারা ধসে পড়ায় বিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর পরপরই বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে এস.এম.সি’র সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশে শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকগণ শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন, বাল্যবিবাহ, মাদক, শিক্ষার্থী ঝরে পড়া রোধসহ নানাবিধ স্কুল কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অভিভাবক সমাবেশ বক্তব্য দেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় দিনব্যাপি ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪মে) সকালে উপজেলা সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় নতুন কারিকুলাম-২০২৩ এর বিস্তরণ বিষয়ে ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।

মণিরামপুরের ঝাঁপায় আ.লীগের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মতবিনিময়

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের শীর্ষ নেতারা, ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় করে যাচ্ছেন। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ মে) বিকালে ১, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের সাথে জোকা-কোমলপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বুধবার (২৪ মে) বিকালে ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী সমর্থকদের সাথে ঝাঁপা বাস্ততলা মোড়ে মতবিনিময় সভা করেন। ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ৮ দোকান ভাঙল পণ্য বোঝাই ট্রাক

যশোরের মণিরামপুরে পণ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ৮টি দোকানের এক পাশ ভেঙে দিয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকালে যশোর-চুকনগর সড়কের বেকারিতলা বাজারে এ ঘটনা ঘটে। এতে দোকানগুলোর সামনের দেওয়াল ও চালা ভেঙে গেছে। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বেগারিতলা বাজারের ব্যবসায়ী ইমরান হোসেন বলেন- ভোর সাড়ে পাঁচটার দিকে দোকানদাররা এসে ব্যবসাপ্রতিষ্ঠান খুলছিলেন। এ সময় যশোরের দিক থেকে ছেড়ে আসা একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের পূর্ব পাশেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা

কলারোয়ায় ভূমিসেবা সপ্তাহ-২৩ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার সকালে ‘ভূমিসেবা সপ্তাহ’ উপলক্ষে অনলাইন কার্যক্রমের উপর নানা বিষয়ে ডিজিটাল পদ্ধতিতে প্রোজেক্টরের মাধ্যমে উপস্থিত সুধিসহ সকলকে অবহিত করা হয়। উপজেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় ২২ মে থেকে ২৮ মে ভূমিসেবা সপ্তাহ পালন কার্যক্রমের এ সভায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাহমিনা সুলতানা নীলা’র বাস্তবধর্মী বক্তব্যে উপস্থিত সকলেই বিমোহিত হন। ভূমি অফিস চত্বরেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩১৫ চরমপন্থীর আত্মসমর্পণ

স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করলেন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী ও টাঙ্গাইলের ৩১৫ জন চরমপন্থী। রোববার (২১ মে) দুপুর দেড়টায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর দপ্তরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পাতাকা ও সর্বহারাসহ বেশ কয়েকটি চরমপন্থী দলের ৩১৫ সদস্য আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আপনারা জানেন ৮০’র দশক থেকে এই এলাকার কয়েকটি জেলায় যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় সর্বহারাবিস্তারিত পড়ুন

গরমে সর্দি-কাশি সারানোর ঘরোয়া উপায়

প্রচন্ড গরমে অনেকেই এখন সর্দি-কাশিতে ভুগছেন! অতিরিক্ত ঘাম হওয়া, বারবার গোসল করা বা ফ্রিজের ঠান্ডা পানি পান করার কারণে সর্দি-কাশি হতে পারে। এরকম হলে ঘরোয়াভাবে তা সারিয়ে তোলার চেষ্টা করুন। ওষুধ বা সিরাপ খাওয়ার আগে জেনে নিন এমন কিছু ঘরোয়া প্রতিকার, যা সর্দি-কাশিসহ বুকে কফ বা শ্লেষ্মার জন্য বিশেষ কার্যকরী- রসুন: গরমে সর্দি-কাশি সারাতে রসুন বেশ কার্যকরী। এ উপাদানটি সবার রান্নাঘরেই থাকে। রসুন রক্ত পরিশোধক হিসেবে কাজ করে। সর্দি কাশির সমস্যাবিস্তারিত পড়ুন

সিলেটে মেয়রের ভোট বর্জন, আলোচনায় স্ত্রী

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক। দলীয় সিদ্ধান্তে তিনি নির্বাচনে যাচ্ছেন না। তার এমন ঘোষণার পর আলোচনায় উঠে এসেছেন তার স্ত্রী শ্যামা হক। নগরজুড়ে গুঞ্জন, মেয়র অনুসারীদের চাপে স্ত্রী শ্যামা হক প্রার্থী হতে পারেন। নিজে প্রার্থী না হলে স্ত্রীর প্রার্থিতায় যেন বাধা হয়ে না দাঁড়ান এমন দাবি তুলেছেন আরিফের অনুসারীরা। রেখেছেন প্রচণ্ড চাপে। এবিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি দলের দায়িত্বশীল, দলকেবিস্তারিত পড়ুন

পেঁয়াজ আমদানির অনুমতি দিতে চিঠি

পেঁয়াজের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমদানি অনুমতি (আইপি) দেওয়ার ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আক্তার স্বাক্ষরিত একটি চিঠি কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে, খুচরা বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী প্রতি কেজি পেঁয়াজের মূল্য ১ মাস আগে ৩০ টাকা ছিল। যা গত সপ্তাহে ৫০ টাকা করেবিস্তারিত পড়ুন