সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গয়ড়া বাজারে বিট পুলিশিং সমাবেশ

“জঙ্গি মাদক প্রতিকারে, জনতা-পুলিশ এক কাতারে” এই শ্লোগানকে ধারণ করে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে গয়ড়া বাজারের ভুট্টোর রাইস মিলের সামনে কলারোয়া থানা পুলিশ ওই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, কলারোয়া থানার এসআই নুর ইসলাম, চন্দনপুর ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ রুস্তম আলী, সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ইউপি সদস্য আবু জাফর সিদ্দিক, সাতক্ষীরা জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাসুদ পলাশ, গয়ড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক ইউপি সদস্য ইউছুপ আলী, চন্দনপুর ইউনিয়ন বিট অফিসার এএসআই আবু তালেব, এএসআই ইমাম হোসেন, এএসআই সেলিম রেজা, এএসআই আসলাম শিকদারসহ সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন লোকজন।

নাশকতা সৃষ্টি করতে পারে তাদের সনাক্তসহ মাদক, মানব পাচার, চোরাচালান, জঙ্গিবাদ, ইভটিজিং, বাজার কেন্দ্রিক নাইট গার্ড, আইন-শৃঙ্খলা সংক্রান্ত, নাশকতা, ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া বিবাদ ও মারামারি, প্রত্যেক ওয়ার্ডে গ্রাম পুলিশের বিভিন্ন তথ্য প্রদান প্রসঙ্গে, বাল্যবিবাহের কুফলের বিষয়ে সমাবেশে আলোচনা করা হয়। এসময় জনসাধারণদের উন্মুক্ত কথা বলার সুযোগ করে দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব