সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় হরিণের মাংস ও বিষ দিয়ে ধরা চিংড়ি জব্দ, আটক ১

খুলনার কয়রায় পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৩ কেজি হরিণের মাংস ও সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে ধরা ৩১০ কেজি চিংড়িসহ বিনান্দ কুমার বৈদ্য নামে একজনকে অভিযান চালিয়ে আটক করেছে কয়রা থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১৯ জুলাই) ভোর রাতে থানার ওসি এবিএমএস দোহা (বিপিএম) এর নেতৃত্বে পুলিশের পৃথক অভিযানে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাশিরহাট এলাকা থেকে বিষ দেয়া চিংড়িসহ একজনকে আটক করে অন্যদিকে কয়রা সদর ইউনিয়নে ৪ নং কয়রা গ্রামের শাকবাড়িয়া খালের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস উদ্ধার করা হয়।

জানা গেছে, আটক বিনান্দ ও একটি সিন্টিকেট নিষিদ্ধ সময়ে স্থানীয় জেলেদের সুন্দরবনে পাঠিয়ে বিষ দিয়ে মাছ শিকার করত। পরে মাছ সিন্ডিকেট চক্রের মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রান্তে মৎস্য আড়ৎ ও শুঁটকি মাছের খুঁটিতে বিক্রয় করত।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) জানান, সুন্দরবনসহ আশপাশের বিভিন্ন নদী-খালে বিষ দিয়ে মাছ আহরণ বন্ধ করতে পুলিশের কঠোর অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আমিসহ এসআই বাবুন, এসআই ইব্রাহিম, এসআই সবুজ ও কয়েকজন ফোর্স পৃথক অভিযান অভিযান চালাই। পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৫৩ কেজি হরিণের মাংস আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও ৩১০ কেজি চিংড়িসহ বিনান্দ কুমার বৈদ্যকে আটক করে আদালতে প্রেরণ করি।তিনি আরো জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লৈখ্য, গত ৫ জুলাই কালের কন্ঠ পত্রিকায় সুন্দরবনের মাছে বিষের ছোবল শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বন বিভাগ নড়ে চড়ে বসে তার পর থেকে অভিযান অব্যাহত রাখে, তারপর থেকে এ পর্যন্ত বন বিভাগ ও পুলিশের অভিযানে বিষ দিয়ে ধরা ১০০০ কেজি চিংড়ি,২৫ টব নৌকা, ১০ জন আসামী,১ টি ইঞ্জিন ভ্যান, ৩ টি মটরসাইকেল জব্দ করা হয়। প্রশাসনের কঠিন তৎপরতা থাকলেও থামছে না নিষিদ্ধ সময়ে মাছ ধরা। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বেপোরোয়া হয়ে উঠেছে সিন্ডিকেট চক্রটি৷ মেতে উঠেছে সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ ধ্বংসে।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী

মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তেবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত
  • ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা
  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়