সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগ সভাপতিকে কুপিয়ে জখম, আটক ২

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএম ইমরান খান পান্নাকে (৪২) কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তার ওপর হামলা হয়েছে বলে দাবি স্বজনদের। সোমবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজগঞ্জের মোবারকপুর গ্রামের একটি রাস্তার উপর ঘটনাটি ঘটে। আহত এমএম ইমরান খান পান্না রাজগঞ্জের মোবারকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান খানের ছেলে।

এদিকে আটক দুজন হলেন- একই গ্রামের শাহিন খান বাবু ও সাব্বির হোসেন। ইমরান খানের বড় ভাই ফিরোজ খান বলেন- সোমবার রাত সাড়ে ৮টার দিকে মশ্মিমনগরে ফুপাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন পান্না।

এরপর বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে মুখোশধারী সাত-আট জন তার গাড়িরোধ করে। পরে তারা পান্নাকে রাস্তার নিচে পাটখেতে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পান্নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে তার কপালের বাঁ পাশে ও ডান পায়ের হাঁটুতে কুপিয়ে জখম করেছে। ফিরোজ খান আরও বলেন- হামলাকারীদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তবে পান্না সবাইকে চিনতে পেরেছে।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন- ঘটনার পরপরই থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে দুজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি