বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে : এমপি রবি

“স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপের যে উদ্যোগ নিয়েছে এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত হতে যাচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে তাদের চিন্তাধারা আমাকে উৎফুল্ল করেছে।

বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও মানুষের চিন্তা-ভাবনা ও মানুষিকতার পরিবর্তন হয়নি। আমাদের মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে। দেশের উন্নয়নে আমরা বন্ধু ফাউন্ডেশন জননেত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগসহ যে উন্নয়ন চিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেছে সেটি গ্রামাঞ্চলের মানুষের মাঝে তুলে ধরতে হবে। তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে সকলে অবগত হবে এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বাড়বে। স্মার্ট বাংলাদেশ তৈরীতে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার জন্য ইকোনমিক জোন, পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন প্রকল্পের অনুমোদন দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। সাতক্ষীরা জেলাকে এ ক্যাটাগরির জেলায় রূপান্তরিত করতে পাটকেলঘাটাকে উপজেলা করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে আমাদের আগে মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে।” “বন্ধুত্ব গড়ে উঠুক মানবতার কল্যাণে” এই প্রতিপাদকে সামনে রেখে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন।” শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এসএএম আব্দুল ওয়াহেদ’র সভাপতিত্বে সংলাপে সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন তালা কলারোয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমরা বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা সম্মানিত অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা সঞ্চালনা করেন আমরা বন্ধু ফাউন্ডেশনের সমন্বয়কারী এস এম নাহিদ হাসান। বাংলাদেশের উন্নয়ন তারুণ্যের ভাবনায় স্মার্ট-বাংলাদেশ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে সাতক্ষীরা সদরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সংলাপে অংশ নেয়। এসময় বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরা বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২