সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভা

তালায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নে ২০২১-২০২২ অর্থবছরের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সকালে তালা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। কালব এর কোষাধ্যক্ষ স্বপন কুমার মিত্র’র পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, কালব ‘গ’ অঞ্চলের ডিরেক্টর মোহাম্মদ আরিফ হাসান, তালা উপজেলা সমবায় অফিসারবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা গাছ সহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার তালায় গাঁজা গাছ সহ অসিত বিশ্বাস (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ মে) রাত ১২ সময় তালা উপজেলার ঘোনা গ্রামে বসত বাড়ীর পিছন থেকে ১৮টি গাঁজা গাছ সহ অসিত বিশ্বাস আটক করা হয়। এসআই রাজীব সরদার জানান, বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ রোপন করত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার ঘোনা গ্রামে অসিত বিশ্বাসের বাড়ীতে অভিযান চালিয়ে তার বসত বাড়ীর পিছন থেকে ১৮টি গাঁজা গাছ ( ওজনবিস্তারিত পড়ুন

মণিরামপুরে বাইসাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ

ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার (২০ মে) সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপবৃত্তির চেক বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বপন ভট্টাচার্য্য। মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিরবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে বিনামুল্যে ফুট পার্সেল বিতরণ

কমিউনিটি বেজ্ড ফুট ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের আওতায় রাজগঞ্জে বিনামুল্যে ফুট পার্সেল বিতরণ করা হয়েছে। শনিবার (২০ মে) সকালে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় নব জীবন, পলাশপোল সাতক্ষীরার নির্বাহী পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে ও এবিএস ফাউন্ডেশন রাজগঞ্জের নির্বাহী পরিচালক আব্দুল হক তুহিনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষবিস্তারিত পড়ুন

তালা উপজেলা নাগরিক কমিটির আলোচনা সভা

তালা উপজেলা নাগরিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক কমিটির আয়োজনে শনিবার (২০ মে) সকাল ১১ টায় তালা প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার। উপজেলায় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধ এম এম ফজলুল হক, আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা মহিলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তারি সুলতানা পুতুল, তালা সদরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপি সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ মে) বেলা ১১টায় সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফাইটোপ্লাকটন’র সফল চাষ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

ল্যাবরেটরী এবং ইন্ডরে গুরুত্বপূর্ণ প্রজাতির ফাইটোপ্লাকটন’র সফল চাষ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) বেলা ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউয়ের যমুনা হলে হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে ও বাণিজ্য মন্ত্রণালযয়ের বিজনেন্স কাউন্সিলের আর্থিক সহযোগিতায় জেলা মৎস্য দপ্তর সাতক্ষীরার ব্যবস্থাপনায় জেলা মৎস্য অফিসার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।বিস্তারিত পড়ুন

যুদ্ধ চলাকালীন মোদির সঙ্গে প্রথম বৈঠকে জেলেনস্কি

সাতটি শিল্পোন্নত দেশের জি-সেভেন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জাপানে। সদস্য দেশ না হলেও জাপান সরকারের আমন্ত্রণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন টোকিওতে অবস্থান করছেন। একইভাবে সেখানে আছেন যুদ্ধরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। এ অবস্থায় সফরসূচিতে না থাকলেও সম্মেলন স্থলে দেখা হয়ে গেছে দুই শীর্ষ নেতার। শনিবার ভারতীয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে নরেন্দ্র মোদি ও জেলেনস্কির সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়েছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই তাদের প্রথমবিস্তারিত পড়ুন

নোবেলের মাদকাসক্তির পেছনে এক বিমানবালা

গায়ক নোবেলের মাদকাসক্তির পেছনে কয়েকজন শিল্পী ও ইন্টারন্যাশনাল রুটে চলাচল করা বিমানের এক এয়ার হোস্টেজ জড়িত। তারাই নোবেলকে মাদক সাপ্লাই দিতেন বলে অভিযোগ করেছেন নোবেলের সাবেক স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ। শনিবার (২০ মে) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, এই সকল বিষয় নিয়ে কথা বলায় আমাকে বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হতো। তবে জড়িত কারও নাম প্রকাশ করেননি সালসাবিল। নির্যাতন ও ডিবিতে আসার বিষয়ে সালসাবিল বলেন, ‘নোবেল মাদক সেবন করে বাসায়বিস্তারিত পড়ুন

অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করার নির্দেশ

অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, ব্যবসায়ীদের নিয়ে নিয়মিতই নানা অভিযোগ আসে। ব্যবসায়ী সংগঠনগুলোকে এসব বিষয়ে এগিয়ে আসতে হবে। যারা অসাধু ব্যবসায়ী আছে, তাদেরকে ব্যবসায়ী সংগঠনগুলোর তালিকা থেকে বাদ দিতে হবে। শনিবার (২০ মে) দুপুরে রাজধানীর বিএসটিআই কার্যালয়ে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, আমরা সবাইকে অসাধু বলতে চাই না। কিন্তু বাজারে অসাধুবিস্তারিত পড়ুন