বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষকদের ভাগ্যন্নোয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- সরকার কৃষিক্ষেত্রে উন্নয়ন ও কৃষকদের ভাগ্যন্নোয়নে কাজ করে চলেছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের কৃষিক্ষেত্রের উন্নয়নের কোন বিকল্প নেই। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সারসহ কৃষকদের সহায়তায় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আসছে। দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতিসহ সামগ্রিক অগ্রযাত্রার দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু স্বাধীনতা বিরোধী সম্প্রদায় ও গণতন্ত্র বিরোধী একটি চক্র আবারও নানাভাবে মাথাচড়া দিয়ে ষড়যন্ত্র করছে। এ চক্র থেকে আমাদের সজাগ থেকে মোকাবেলার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সরকারের ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে আবারও নৌকায় ভোট দেয়ার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে।

শুক্রবার (০৪ আগস্ট) বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের নেংগুড়াহাট ফাযিল মাদ্রাসার হলরুমে চালুয়াহাটি ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের পরিচিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাষ্টার আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমদুল হাসান। সাবেক ছাত্রলীগ আহবায়ক রাজু আহম্মেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ আওয়ামীলীগনেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মণিরামপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, আলমগীর কবীর লিটন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আমির আলী খা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর আজিম উদ্দিন, সুমন দাস, উপজেলা যুবলীগ নেতা ইয়াহিয়া রাজু, গাজী আসাদসহ স্থানীয় আওয়ামীলীগ, কৃষকলীগ ও দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সর্ব সম্মতিক্রমে নিতাই চন্দ্র পাল সভাপতি ও রাজু আহম্মেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা