Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় এমপি রবির পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরায় তীব্র শীতের কষ্ট লাঘবে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির পক্ষ থেকে অসহায় শীতার্ত মহিলাদেতর মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা। বুধবার (১৮ জানুয়ারি) বিকালে জাতীয় মহিলা সংস্থা প্রাঙ্গণে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সহযোগিতায় অসহায় শীতার্ত মহিলাদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্নাবিস্তারিত পড়ুন
শ্যামনগরে প্রধান শিক্ষক আব্দুল রশিদের আত্মহননে ঘটনায় জড়িতদের শাস্তির দাবি

সাতক্ষীরার শ্যামনগরে মানসিক ও শারিরীকভাবে চাপ প্রয়োগ করে আত্মহননের প্ররোচনায় জড়িত একাধিক মামলার আসামী আব্দুর রহিমসহ অন্যান্য আসামীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগরের কৈখালী গ্রামের মো: নুরুল ইসলাম সরদারের কন্যা মোছা: নুরুন্নাহার পারভীন। লিখিত বক্তব্যে তিনি বলেন আমার স্বামী মো: আবুল বাসার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে চাকুরি করে আসছিলেন। কিন্তু সম্প্রতি কৈখালীবিস্তারিত পড়ুন
তালায় বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবু বকরের মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তালা সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোড়ল আবু বকর (৭৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। গত মঙ্গলবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের মৃতঃ আলীবক্স মোড়লের পুত্র এবং তালা উপজেলা জেএসডি’র সভাপতি ছিলেন। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যাসন্তান রেখে গেছেন। তালা উপজেলা (ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন
আ.লীগের আরো সাফল্য দেখানোর সুযোগ আছে : ফরেন পলিসিকে কুগেলম্যান

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা যেমন আছে, তেমনি অনেক সাফল্যও আছে। আওয়ামী লীগ সরকারের এখনো জনপ্রিয়তা আছে। এই সরকার দেশের জন্য আরো সাফল্য আনতে পারে। যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ওয়াশিংটন ডিসিভিত্তিক শীর্ষস্থানীয় নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনিশিয়েটিভের পরিচালক মাইকেল কুগেলম্যান। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন আন্তর্জাতিকবিষয়ক প্রবীণ সাংবাদিক মার্ক লিওন গোল্ডবার্গ। সাক্ষাৎকারটি ফরেন পলিসির পডকাস্টে প্রকাশিত হয়েছে। ২০১০ সালের দিকে বাংলাদেশ সফরের কথাবিস্তারিত পড়ুন
অনুভূতি || মোঃ আব্দুর রাজ্জাক

অনুভূতি মোঃ আব্দুর রাজ্জাক আমি পাঞ্জাবী পরেছি চোখে সুরমা মেখেছি, হাতে তসবী ধরেছি আমি কার যেন রঙে রঙিন হয়েছি।। এখন জায়নামাজ বিছায়ে উঠবো তারপরে মন আমার মদিনায় চলেছে ; আল্লাহু আল্লাহু বলে ডাকি আমি প্রভূকে মন আমার আকাশেতে ভেসেছে।। হৃদয়ের মাঝখানে শান্তির দূত এসে বসেছে ; দোয়া কর তুমি হে পাই যেন তাহারে যে আমার সৃষ্টি করেছে।।
কালিগঞ্জে নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ সমাপ্ত

সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর নতুন পাঠ্যক্রমের প্রচার শীর্ষক অনুমোদিত স্কিমের আওতায় শিক্ষাক্রম ২০২২ বিস্তরণ বিষয়ক ৫ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ রবিবার (১৫ জানুয়ারী) সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদকে প্রশিক্ষণ বাস্তবায়নে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করায় গণিত বিষয়ের প্রশিক্ষণার্থী শিক্ষকদের পক্ষ থেকে উপহার তুলে দেওয়ার হয়। তিনি সমাপ্তি অনুষ্ঠানে তার বক্তব্যবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কুশুলিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও মুরাল উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক ও বিজয় কলরব ১৯৭১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। কুশুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে রবিবার (১৫ জানুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুশুলিয়া ইউনিয়নে নবনির্মিত আড়াই লক্ষ টাকা ব্যয় এ বীর মুক্তিযোদ্ধাদের নামের স্মৃতিফলক ও বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করেন সাতক্ষীরা-০৪ সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ মহিলা কলেজে প্রতিষ্ঠাতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ানুষ্ঠান

কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান অ্যাডভোকেট আলহাজ্ব এম মনসুর আলী ও তাঁর সহধর্মিণী বেগম রোকেয়া মনসুর এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারী) সকালে কলেজের হলরুমে অধ্যক্ষ একেএম জাফরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ মন্ডল, শ.ম মমতাজুর রহমান, সুফিয়া খাতুন, নজরুল ইসলাম, তৌহিদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য শেখবিস্তারিত পড়ুন
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবার্চনী প্রস্তুতি সভা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকদের এক নিবার্চনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের মুনজিতপুরস্থ সদর সংসদ সদস্যের কার্যালয়ে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে এ নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদবিস্তারিত পড়ুন
মণিরামপুরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা

দক্ষিণ এশিয়ার সার্ক ভুক্ত রাষ্ট্রের বৃহত্তম মানবাধিকার সংগঠন ও বাংলাদেশ নির্বাচন পর্যাবেক্ষক সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যশোরের মণিরামপুর উপজেলা কমিটির নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি, সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি-২০২৩) দুপুরে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ‘দৈনিক গ্রামের কাগজের’ স্থানীয় প্রতিনিধি এরশাদ আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখবিস্তারিত পড়ুন

