সোমবার, জুলাই ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে জীবিত কবর খুঁড়ে পুতে রাখা মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃত চায়

নড়াইলে কবর খুঁড়ে জীবিত পুতে রাখা মুক্তিযোদ্ধাদের রাস্ট্রীয় স্বীকৃত চায়। নড়াইলের বধ্যভূমি পাকবাহিনী ও তাদের প্রত্যক্ষ সহযোগী আলবদর-রাজাকারদের সৃষ্ট। নড়াইল জেলা জজ আদালতের ২৫ গজ দূরে ডাক অফিসের দ্বিতল বাড়ির পেছনে রয়েছে এই বধ্যভূমি। মুক্তিযুদ্ধের নয় মাসে অসংখ্য নারী-পুরুষকে ধরে এনে এই ক্যাম্পে নির্যাতন চালায় পাকবাহিনী। নির্যাতন-ধর্ষণের পর ক্যাম্পের পেছনে দেয়াল ঘেরা জঙ্গলে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হত তাদের, কারো কারো পেট ফেঁড়ে নদীতে ভাসিয়ে দেওয়া হত। ১৯৭১ সালে পাকবাহিনীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণ সম্প্রচার, বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, মিয়ারাজ হোসেন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি রবি’র শ্রদ্ধা

সাতক্ষীরায় মহান বিজয় দিবসে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। পরে তিনি শহিদ আব্দুর রাজ্জাকের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিজয় দিবসে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা

সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় সাতক্ষীরা খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় ৪ দলীয় নকআউট ভলিবল টুর্নামেন্ট

কলারোয়ার সোনাবাড়ীয়ায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৪ দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর টুর্নামেন্টটির আয়োজন করেন সোনাবাড়ীয়া প্রভাতী সংঘ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কলারোয়া উপজেলার সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হারুন-অর-রশিদ, ইউপি সদস্য নুরুল ইসলাম, মেহেরুল্লাহ, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম, সোনাবাড়ীয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ জিয়ারুল হক,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বীরনিবাস পাচ্ছেন ১২ মুক্তিযোদ্ধা পরিবার

কলারোয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া বীরনিবাস পাচ্ছেন ১২ বীরমুক্তিযোদ্ধা পরিবার। ইতোমধ্যে ১১টি বীরনিবাসের পরিপূর্ণভাবে নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরেই এই বীরনিবাস হস্তান্তর করা হবে। সুদৃশ্যমান এই বাড়ি দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্থায়ী নিবাস হিসেবে রয়ে যাবে। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’র অধীন অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এই বীরনিবাস বাস্তবায়নে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। বীরনিবাস নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের রমজান আহমেদ, জিয়াউর রহমান জানান,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসার উদ্বোধন

কলারোয়ায় প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার (১১ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) আরিফুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন ঘোষনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (সমাজকল্যাণ মন্ত্রাণালয়) সাতক্ষীরার ফিজিওথেরাপি (অর্থো ও নিউরো ডাক্তার হাবিবুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ.সভাপতিবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করায় আশাশুনিতে বিশাল আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১.৩০ টায় উপজেলা সদরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আয়োজনে নতুন কমিটি ঘোষণা করায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্রেক্সবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদন মূল্যায়ন শীর্ষক ওয়ার্কশপ

সাতক্ষীরায় সিএসও এইচআরডি কোয়ালিয়শনের উদ্যোগে ইউএনডিপি-এইচআরপির সহযোগিতায় জাতীয় মানবাধিকার কমিশনের এইচআরপি কর্মসূচির অংশ হিসেবে ৭ ডিসেম্বর ২০২২, বুধবার সকাল ১০টায় শহরের কাটিয়া খামারবাড়ি মিলনায়তনে সিএসও এইচআরডি কোয়ালিয়শন, সাতক্ষীরা, ইউএনডিপি ও মানবাধিকার উন্নয়ন সংস্থা স্বদেশ’র যৌথ উদ্যোগে ‘সাতক্ষীরা জেলার মানবাধিকার পরিস্থিতি-২০২২ প্রতিবেদন মূল্যায়ন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। জেলার মানবাধিকার পরিস্থিতি-২০২২ প্রতিবেদন মূল্যায়ন’ শীর্ষক ওয়ার্কশপে বক্তারা বলেছেন, দেশের রাজনীতিবিদদের নিল্পিপ্ততা, অসচেনতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সময়ে মানবাধিকার লংঘন, যথাযথ আইনী প্রক্রিয়া না মেনেবিস্তারিত পড়ুন

২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৩ এর পরই ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই, বলেন তিনি। বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই কক্সবাজারে উন্নয়ন করতে পেরেছি। পরপর তিনবার ক্ষমতায় আসতেবিস্তারিত পড়ুন